[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩৬২ পারা ১ সহীহ বুখারীতে আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, উমার ইব্‌ন খাত্তাব (রাঃ) বলেন £ “তিনটি বিষয়ে আমি আমার রবের আনুকূল্য পেয়েছি, অথবা বলেন £ তিনটি বিষয়ে আমার রাব্ব আমার আনুকূল্য করেছেন অর্থাৎ আল্লাহ যা চেয়েছিলেন তাই তার (উমার (রাঃ) মুখ দিয়ে বের হয়েছিল । উমার (রাঃ) বলেন ঃ “আমি বললাম যে, হে আল্লাহর রাসূল! যদি আমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান করে নিতাম! তখন এই আয়াতটি (সূরা বাকারাহ, ২ 8 ১২৫) অবতীর্ণ হয়। আমি বললাম ৪ হে আল্লাহর রাসূল! সৎ ও অসৎ সবাই আপনার নিকট এসে থাকে, সুতরাং আপনি যদি মুমিনদের জননীগণকে [নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনীগণকে] পর্দার নির্দেশ দিতেন! তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়। যখন আমি অবগত হই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার কোনও কোনও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমি তখন তাদের নিকট গিয়ে বলি- যদি আপনারা বিরত না হন [রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে দুঃখ দেয়া হতে] তাহলে আল্লাহ তা'আলা তার নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আপনাদের চেয়ে উত্তম স্ত্রী প্রদান করবেন। তখন মহান আল্লাহ নিম্নের আয়াত অবতীর্ণ করেন £ ৫17 ৮ নিস 99880৮০1540 যদি নাবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তাহলে তার রাবব সম্ভবতঃ তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃতর স্ত্রী যারা হবে আত্মসমপর্নকারিণী । (সুরা তাহ্রীম, ৬৬ ৪ ৫) ইব্‌ন জারীর (রহঃ) যাবির রোঃ) থেকে বর্ণনা করেন ৫ কালো পাথরে চুমু দেয়ার পর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কা'বা ঘরের চারিদিকে তিনবার দ্রুত প্রদক্ষিণ করেন এবং চারবার আস্তে ধীরে প্রদক্ষিণ করেন। অতঃপর তিনি মাকামে ইবরাহীমের কাছে গিয়ে দুই রাকআত সালাত আদায় করেন। (তাবারী ৩/৩৬) এটি একটি দীর্ঘ হাদীস যা ইমাম মুসলিম (রহঃ) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন । (হাদীস নং ২/৯২০) অন্য এক হাদীসে বর্ণিত আছে, ইব্‌ন উমার (রাঃ) বলেন ৪ রাসূল সাল্লান্লাহু “আলাইহি ওয়া সালাম কাবা ঘরের চারিদিকে সাতবার প্রদক্ষিণ করলেন এবং মাকামা ইবরাহীমের পিছনে দুই রাক'আত সালাত আদায় করলেন । (ফাতহুল বারী ৩/৫৮৬) এ হাদীসসমূহ থেকে জানা যাচ্ছে যে, মাকামে ইবরাহীমের ভাবার্থ এ পাথরটি যার উপর দীড়িয়ে ইবরাহীম (আঃ) কা'বা ঘর নির্মাণ করতেন । ইসমাঈল (আঃ) তাকে পাথর এনে দিতেন এবং তিনি কা'বা ঘরের ভিত্তি স্থাপন করে যেতেন।

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।