[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩৫৮ পারা ১ (তাবারী ৩/১৩) ইব্ন আব্বাস (রাঃ) বলেন £ “স্মরণ কর, যখন ইবরাহীমের রাব্ব কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন” এর অর্থ হল আল্লাহ তাকে তাহারাত (পবিত্রতা, উযু) দ্বারা পরীক্ষা করেছিলেন। পাঁচটি শরীরের উপরের অংশের এবং পাচটি শরীরের নিচের অংশের । উপরের অংশগুলি হল মোচ কাটা, চুল কাটা, কুলি করা, নাকে পানি দিয়ে তা ফেলে দেয়া এবং মিসওয়াক করা। আর নিচের অংশগুলি হল নখ কাটা, নাভীর নিচের অংশের লোম কাটা, খাতনা করা, বগলের লোম তুলে ফেলা এবং শৌচক্রিয়া সম্পাদন করা । (মুসনাদ আবদুর রায্যাক ১/৫৭) ইব্‌ন আবী হাতিম বলেন যে, একই বর্ণনা করেছেন সাঈদ ইব্‌ন মুসাইয়িব (রহঃ), মুজাহিদ (রহঃ), শা*বি (রহঃ), নাখঈ (রহঃ), আবু সালেহ (রহঃ), আবু জাল্দ (রহঃ) এবং অন্যান্যরা । (ইব্‌ন আবী হাতিম ১/৩৫৯) সহীহ মুসলিমে আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ “দশটি কাজ হচ্ছে প্রাকৃতিক ও ধর্মের মূল ৪ (১) গৌফ ছাটা, (২) শবশ্রু লম্বা করা, (৩) মিসওয়াক করা, (৪) নাকে পানি দেয়া, (৫) নখ কাটা (৬) আঙ্গুলের মাঝখানের অংশগুলি ধৌত করা, (৭) বগলের লোম উঠিয়ে ফেলা, (৮) নাভির নীচের লোম কেটে ফেলা, (৯) শৌচ ক্রিয়া সম্পাদন করা; বর্ণনাকারী বলেন £ 'দশমটি আমি ভুলে গেছি। (১০) সম্ভবতঃ তা কুলি করা হবে।' (মুসলিম ১/২২৩) সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম বলেছেন ঃ “পাচটি কাজ প্রকৃতির অন্তর্গত। (১) খানা করা, (২) নাভির নীচের লোম উঠিয়ে ফেলা, (৩) গোঁফ ছোট করা, (৪) নখ কাটা এবং (৫) বগলের লোম উঠিয়ে ফেলা ।” (ফাতহুল বারী ১০/৩৪৭, মুসলিম ১/২২২) মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (রহঃ) ইব্ন আববাস (রাঃ) হতে বর্ণনা করেন £ ইবরাহীমের (আঃ) ০৮ এর মধ্যে তার স্বীয় গোত্র হতে পৃথক হওয়া, তদানীন্তন বাদশাহ্‌ হতে নির্ভয় হয়ে থাকা ও তাবলীগ করা, অতঃপর আল্লাহর পথে চলতে গিয়ে যে বিপদ এসেছে তাতে ধৈর্য ধারণ করা, তারপর দেশ ও ঘর- বাড়ী আল্লাহ তাআলার পথে ছেড়ে দিয়ে হিজরাত করা, অতিথির সেবা করা, ধন সম্পদের বিপদাপদ সহ্য করা এমনকি আল্লাহ তা'আলার অন্তষ্টি লাভের উদ্দেশে নিজের জীবন ও ছেলেকে আল্লাহ তা'আলার পথে কুরবানী করা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা ইবরাহীম (আঃ) এই সমুদয় নির্দেশই পালন করেছিলেন। সূর্য, চন্দ্র ও তারকারাজির দ্বারাও তীর পরীক্ষা নেয়া হয়েছিল। ইমামতি, আল্লাহ

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।