(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩৫১ পারা ১ মতাদর্শ কিংবা পথ অনুসরণ না করে। আল্লাহ যেন আমাদেরকে এ সকল কাজ থেকে বিরত থাকার শক্তি সামর্থ্য দান করেন। যদিও আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে নাযিল হয়েছে তথাপি এ আদেশ সমগ্র মুসলিম উম্মাহর জন্য প্রযোজ্য । “সঠিক তিলাওয়াত এর অর্থ এরপর আল্লাহ তা'আলা বলেন, 4১ ঠ 495 ৬৫ চা (48 আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা সঠিকভাবে বুঝার মত করে পাঠ করে। কাতাদাহ রেহঃ) বলেন যে, এর দ্বারা ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বুঝানো হয়েছে। অন্য বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সহচরবৃন্দকে রোঃ) বুঝানো হয়েছে। উমার (রাঃ) বলেন যে, সঠিকভাবে পাঠ করার অর্থ হচ্ছে জান্নাতের বর্ণনার সময় জান্নাতের প্রার্থনা এবং জাহান্নামের বর্ণনার সময় জাহান্নাম হতে আশ্রয় প্রার্থনা করা । হাসান বাসরী (রহঃ) বলেন যে, স্পষ্ট আয়াতগুলির উপর আমল করা ও অস্পষ্ট আয়াতসমূহের উপর ঈমান আনা এবং কঠিন বিষয়গুলি আলেমদের কাছে পেশ করাই হচ্ছে তিলাওয়াতের হক আদায় করা। (তাবারী ২/৫৬৭) আবু মালিক (রহঃ) থেকে সুদ্দী (রহঃ) বর্ণনা করেন, ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন যে, ১২১ নং আয়াতটিতে এ লোকদের কথা বলা হয়েছে যারা হালালকে হালাল এবং হারামকে হারাম বলে মানে এবং তারা কিতাবের কোন অংশ পরিবর্তন করেনা । (তাবারী ২/৫৬৭) উমার ইব্ন খাত্তাব রোঃ) বলেন, তারা হল এ লোক যাদের সামনে যখন আল্লাহর দয়া ও করুণার আয়াত পাঠ করা হয় তখন তারা আল্লাহর কাছে ইহা কামনা করে এবং যখন কোন শাস্তির আয়াত পাঠ করা হয় তখন তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। (কুরতুবী ২/৯৫) উমারের (রাঃ) তাফসীর অনুসারে এটাও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যখন রাহমাতের বর্ণনাযুক্ত কোন আয়াত পাঠ করতেন তখন থেমে গিয়ে আল্লাহ তাআলার নিকট রাহমাত চাইতেন, আর যখন কোন শাস্তির আয়াত পাঠ করতেন তখন থেমে গিয়ে তার নিকট তা হতে আশ্রয় প্রার্থনা করতেন। (ইব্ন মাজাহ ৪২৯) আল্লাহ তা'আলা বলেন ৪ 4 ০১% ৬২9 এ আয়াতের অর্থ হচ্ছে 8 হে মুহাম্মাদ! আহলে কিতাবের যারা তাদের প্রতি
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।