(0017191715 সুরা ২ £ বাকারাহ ৩৪৩ পারা ১ সুরা বাকারাহর এ আয়াতের তাফসীরে সহীহ বুখারীর একটি হাদীস-ই কুদুসীতে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ তা'আলা বলেন ঃ “আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপাদন করে, অথচ এটা তাদের জন্য উচিত ছিলনা, তারা আমাকে গালি দেয়, তাদের জন্য এটা শোভনীয় ছিলনা । তাদের মিথ্যা প্রতিপাদন তো এটাই যে, তাদের ধারণায় আমি তাদেরকে মেরে ফেলার পর পুনরায় জীবিত করতে সক্ষম নই; এবং তাদের গালি দেয়া এই যে, তারা আমার সন্তান গ্রহণ করা সাব্যস্ত করে, অথচ আমার স্ত্রী ও সন্তান হওয়া থেকে আমি সম্পূর্ণ পবিত্র ও তা হতে বহু উ্রে।' (ফাতহুল বারী ৮/১৮) এই হাদীসটিই অন্য সনদে এবং অন্যান্য কিতাবেও শব্দের বিভিন্নতার সাথে বর্ণিত হয়েছে। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের অন্য এক হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “মন্দ কথা শ্রবণ করে বেশি ধের্য ধারণকারী আল্লাহ তাআলা অপেক্ষা আর কেহ নেই। মানুষ তার সন্তান সাব্যস্ত করছে, অথচ তিনি তাদেরকে আহার্য দিচ্ছেন এবং নিরাপদে রাখছেন ।” (ফাতহুল বারী ১৩/৩৭২, মুসলিম ৪/২১৬০) সবকিছু আল্লাহর আয়ত্বীধীন উপরে বর্ণিত হাদীসে বলা হয়েছে ঃ প্রত্যেক জিনিসই তার অনুগত, তাকে রকম হও”, “এভাবে নির্মিত হও" তা এ রকমই হয়ে যায় এবং এভাবেই নির্মিত হয়। এরকমই প্রত্যেকে তার সামনে বিনীত ও বাধ্য । মুজাহিদ (রহঃ) বলেন £ কাফিরদের ইচ্ছা না থাকলেও তাদের ছায়া আল্লাহ তা'আলার সামনে ঝুঁকেই থাকে । (ইবৃন আবী হাতিম ১/৩৪৮) মুজাহিদ (রহঃ) আরও বর্ণনা করেছেন, যা ইব্ন জারীরও (রহঃ) সমর্থন করেছেন যে, আসলে এখানে সবই সম্পর্কযুক্ত। অর্থাৎ কুনৃত হল অনুগত হওয়া এবং আল্লাহর বাধ্য হওয়া। কুনৃত দুই ধরনের, আইনগত এবং পূর্ব নির্ধারিত । যেমন আল্লাহ তা“আলা বলেন $ 230 ৮40৮ ৩০ ৩১৮ ৬০০ সঠ ৯০৪০০ এ ০০ ২০৫ ৪ ০৮০
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।