[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩৩২ পারা ১ অহংকার ও বিদ্বেষ বশে ইয়াহুদ ও খৃষ্টানরা একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয় আল্লাহ তা“আলা বলেন £ ৮৪ (6 505241 ০ ১981 ০4৪) শি 935 ৮8) পল ৬৪ ১১৪০ পু ০০। ৩4) আর ইয়াহুদীরা বলে ঃ খৃষ্টানরা কোন বিষয়ের উপর নেই; এবং খৃষ্টানরা বলে, ইয়াহুদীরাও কোন বিষয়ের উপর নেই - অথচ তারা গ্রন্থ পাঠ করে । নাজরানের খৃষ্টান প্রতিনিধিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে তখন ইয়াহুদী পঞ্জিতেরাও আসে । অতঃপর তারা একদল অপর দলকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করে। রাফী ইব্‌ন হুরাইমালা বলে ৪ তোমরাতো কোন কিছুরই অনুসরণ করনা । সে ঈসাকে (আঃ) এবং তার প্রতি অবতীর্ণ ইঞ্জিলকেও অস্বীকার করে। তখন নাজরান থেকে আগত খৃষ্টান লোকটি ইয়াহুদীকে বলল ঃ বরং তোমরাই কোন কিছুকে অনুসরণ করছনা । সেও ইয়াহুদী লোকটির মত মুসাকে (আঃ) অস্বীকার করল এবং তার প্রতি অবতীর্ণ কিতাব তাওরাতকেও অস্বীকার করল। তখন আল্লাহ সুবহানাহু এই আয়াত নাযিল করেন । (ইব্‌ন আবী হাতিম ১/৩৩৯) আল্লাহ তাআলা এখানে পরিস্কারভাবে জানিয়ে দিলেন যে, তারা তাদের কিতাবে উভয়ে উভয়ের কিতাব ও নাবী সম্পর্কে জানা সত্তেও একে অপরকে অস্বীকার করে। ইয়াহুদীরা ঈসাকে (আঃ) অস্বীকার করছে, অথচ তাদের কিতাব তাওরাতে মুসার আঃ) যবানে ঈসার (আঃ) আগমন এবং তাকে স্বীকৃতি দানের আদেশ করা হয়েছে। এছাড়া তাদের কিতাব “গসপেল' এ মুসা (আঃ) যে নাবী ছিলেন এবং তীর প্রতি যে আল্লাহর তরফ থেকে তাওরাত নাযিল করা হয়েছিল সেই কথার সাক্ষ্য রয়েছে। তথাপি তারা একে অপরকে অস্বীকার করছে। অথচ উভয় দলই আহলে কিতাব । তাওরাতের মধ্যে ইঞ্ভীলের এবং ইঞ্জীলের মধ্যে তাওরাতের সত্যতার প্রমাণ বিদ্যমান রয়েছে। সুতরাং তাদের এসব কথা একেবারেই বাজে ও ভিত্তিহীন । অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 8 “আল্লাহ তাদের মতবিরোধের ফাইসালা কিয়ামাতের দিন করবেন, যেদিন কোন অত্যাচার ও বল প্রয়োগ থাকবেনা । এরশাদ হচ্ছে 8

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।