[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩২৪ পারা ১ বেশি প্রশ্ন করত এবং তাদের নাবীগণের সাথে তর্ক-বিতর্ক করত । আমি যদি তোমাদেরকে কিছু নির্দেশ দেই তাহলে সাধ্যানুসারে তা পালন কর। (মুসলিম ২/৯৭৫) এ কথা তিনি এ সময় বলেছিলেন যখন তিনি জনগণকে বলেছিলেন “তোমাদের উপর আল্লাহ তাআলা হাজ্জ ফার্য করেছেন ।' তখন কেহ বলেছিল “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! প্রতি বছরই কি? তিনি নীরব হয়ে গিয়েছিলেন। সে পুনরায় জিজ্ঞেস করেছিল; কিন্তু তিনি কোন উত্তর দেননি। সে তৃতীয় বার এ প্রশ্নই করলে তিনি বলেছিলেন ঃ প্রতি বছর নয়; কিন্তু যদি আমি হ্যা" বলতাম তাহলে ওটা প্রতি বছরই ফার্য হয়ে যেত। অতঃপর তোমরা ওটা পালন করতে পারতেনা ।' (মুসলিম ২/৯৭৫) আনাস (রাঃ) বলেন ঃ “যখন থেকে আমাদেরকে প্রশ্ন করা হতে বিরত রাখা হয় তখন থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে কোন প্রশ্ন করতে খুবই ভয় করতাম। আমরা ইচ্ছা করতাম যে, কোন গ্রাম্য অশিক্ষিত বেদুঈন জিজ্ঞেস করলে আমরা শুনতে পেতাম ।' মুসলিম ১/৪ ১) মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (রহঃ) বলেন, মুহাম্মাদ ইব্ন আবী মুহাম্মাদ (রহঃ) তাকে বলেন যে, ইকরিমাহ (রহঃ) অথবা সাঈদ (রহঃ) বলেছেন যে, ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন, রাফী ইব্‌ন হুরাইমালা অথবা ওয়াহাব ইব্‌ন যায়িদ বলেছিল £ হে মুহাম্মাদ! আকাশ থেকে আমাদের জন্য কিতাব নিয়ে আসুন যা আমরা পাঠ করব, অথবা আমাদের জন্য নদীসমূহ প্রবাহিত করুন। তাহলেই আমরা আপনার কথা শুনব এবং আপনার অনুসরণ করব। তাদের এ অন্যায় কাছে এ রূপ আবেদন করবে যেরূপ ইতোপূর্বে মুসার কাছে করা হয়েছিল? (তোবারী ২/৪৯০) রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দা“ওয়াতের কাজকে অহেতুক কঠিন করার প্রয়াসকে নাকচ করে দেয়া হয়। কারণ ওগুলো হল ঈমান না আনার পিছনে বাহানা তৈরী করা যেমনটি করা হয়েছিল মুসার (আঃ) সাথে। যে ঈমানের পরিবর্তে কুফরীকে এবং সহজের পরিবর্তে কঠিনকে গ্রহণ করে নেয়, সে সরল পথ থেকে সরে গিয়ে মূর্খতা ও ভ্রান্তির পথে পড়ে যায়। অনুরূপভাবে বিনা প্রয়োজনে যারা প্রশ্ন করে তাদের অবস্থাও তাই। কুরআনুল হাকীমে এক জায়গায় আছে 8 র্ূ 2 রিতা ৮2 4. রা পচ রির্জাপ ৩5 9 এরা 95 ৮ 9তঠি তে পা এ জা এ 5 শা ০০ ০০

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।