(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩২২ পারা ১ সর্বাধিকারী। তিনি যা চান ও যখন চান সৃষ্টি করে থাকেন । যা চান, যেভাবে চান সেভাবে রাখেন । এভাবেই যা চান এবং যখন চান হুকুম করেন। এটা স্পষ্ট কথা যে, তার হুকুমের উপর কারও হুকুম হতে পারেনা । (তাবারী ২/৪৮৮) আদমের (আঃ) সন্তানেরা পরস্পর ভাই বোন হত। কিন্ত তাদের মধ্যে বিয়ে বৈধ ছিল। অতঃপর পরবর্তী যুগে এটা হারাম করে দেয়া হয়েছে। নূহ (আঃ) যখন নৌকায় উঠেন তখন সমুদয় প্রাণীর গোশত বৈধ রাখা হয়। কিন্তু পরে কতকগুলোর গোশত অবৈধ ঘোষণা করা হয়। দুই বোনকে এক সঙ্গে বিয়ে করা ইসরাঈল (আঃ) এবং তার সন্তানদের জন্য বৈধ ছিল। অতঃপর তাওরাতে এবং তার পরও অবৈধ করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ইবরাহীমকে (আঃ) তার পুত্র ইসমাঈলকে (আঃ) কুরবানী করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কুরবানীর পূর্বেই এই হুকুম মানসূখ করে দেয়া হয়। বানী ইসরাঈলকে হুকুম দেয়া হয়েছিল যে, যারা বাছুর পূজা করেছিল তাদেরকে যেন তারা হত্যা করে; অথচ অনেক বাকি থাকতেই এ হুকুম উঠিয়ে নেয়া হয়। এ রকম আরও বহু ঘটনা বিদ্যমান রয়েছে। আর স্বয়ং ইয়াহুদীরাও ওটা স্বীকার করে। এ ছাড়া আরও উদাহরণ রয়েছে যে, ইয়াহুদীরা যে সমস্ত বিষয় বিশ্বাস করত (তাওরাতের মাধ্যমে) সে সব সংঘটিত হওয়ার পর তারা তা অগ্রাহ্য করেছে। ইহাতো স্পষ্ট জানা কথা যে, তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আগমন এবং তাকে অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে। এর অর্থ হল এই যে, আমাদের নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে যদি তারা অনুসরণ না করে এবং তার প্রচারিত ধর্মের আইন কানূন মেনে না চলে তাহলে তাদের কোন ভাল কাজই আল্লাহ কবুল করবেননা । তাওরাতের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ভিন্ন কিতাব কুরআনুল কারীমসহ প্রেরণ করা হয়েছে, যা সকলের জন্য আমল করার সর্বশেষ কিতাব । ১০৮। তোমরা কি চাও যে, করবে যেমন ইতোপূর্বে মুসার নিকট ::04, (4 +4৯৮ 1১25 হেঠকারিতা বশতঃ এইরপ বহু] ০” দন চল নিরর্থক) আবেদন করা হয়েছিল? আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরী অবলম্বন করে, নিশ্চয়ই সে: 2) 3 ০০০ 2 প্ 4.৩ 0 ২94১1 ০2% রে পুরা ০০5 ০৪ টা বিলি। চিল
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।