[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩২১ পারা ১ যেভাবে চান সেভাবেই গঠন করেন । তিনি যাকে চান ভাগ্যবান করেন এবং যাকে চান হতভাগ্য করেন । যাকে চান সুস্থতা দান করেন এবং যাকে চান রোগাক্রান্ত করেন । যাকে চান ক্ষমতা প্রদান করেন এবং যাকে চান দুর্ভাগা করেন। বান্দাদের মধ্যে তিনি যে হুকুম জারী করতে চান তাই জারী করেন । যা চান হারাম করেন, যা চান হালাল করেন, যা চান অনুমতি দেন এবং যা চান নিষেধ করেন । তিনি ব্যাপক বিচারপতি ৷ তিনি যা চান সেই আহকামই জারী করেন, তার হুকুম কেহ অগ্রাহ্য করতে পারেনা । তিনি যা চান তাই করেন। কেহই তাকে বাধা দান করতে পারেনা । তিনি বান্দাদেরকে পরীক্ষা করেন এবং দেখেন যে, তারা নাবী ও রাসূলদের কিরূপ অনুসারী হয়। তিনি কোন যৌক্তিকতার কারণে নির্দেশ দেন, আর কোন যৌক্তিকতার কারণে এ হুকুমকেই সরিয়ে দেন। তখন পরীক্ষা হয়ে যায়। ভাল লোকেরা তখনও আনুগত্যে প্রস্তুত ছিল এবং এখনও আছে। কিন্তু যাদের অন্তর খারাপ তারা সমালোচনা শুরু করে দেয় এবং নাক মুখ ঘুরিয়ে থাকে । অথচ সমস্ত সৃষ্টজীবের সৃষ্টিকর্তার সমস্ত কথাই মেনে নেয়া উচিত এবং সর্বাবস্থায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করা উচিত। তিনি যা বলেন তা সত্য জেনে পালন করা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা কর্তব্য । এ আয়াতে আল্লাহ তাআলা ইয়াহুদীদের মিথ্যা দাবী খন্ডন করে মুসলিমদের সুখবর দিচ্ছেন যে, অভিশপ্ত ইয়াহুদীরা সত্যের উপর নেই । ভাল-মন্দ উভয় বিষয় আল্লাহ তা'আলার অধীন, তারা দাবী করত যে, তাদের উপর অবতীর্ণ কিতাবের বাণীর কোন পরিবর্তন হবেনা । ইহা ছিল তাদের মূর্খতা ও অহমিকার কারণে । ইমাম আবু জাফর ইবৃন জারীর (রহঃ) বলেন যে, এ আয়াতের ভাবার্থ হচ্ছে ঃ হে ম্বাহম্মাদ! তুমি কি জান যে, নভোমন্ডল ও ভূমন্ডলের একচ্ছত্র মালিক একমাত্র আমি? তাদের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নেয়ার মালিকও আমিই । আমি যা ইচ্ছা তা বাতিল করি, পরিবর্তন করি অথবা সংশোধন করি; আমার আদেশের বিরুদ্ধে হস্তক্ষেপ করার কেহ নেই। এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা হলেও প্রকৃত পক্ষে এটা ইয়াহুদীদের কথার প্রতিবাদেই বলা হয়েছে। তারা ইঞ্জীল ও কুরআনকে মানতনা। কারণ এই যে, এ দু'টির মধ্যে তাওরাতের কতকগুলি হুকুম পরিবর্তন করা হয়েছে। আর এই একই কারণে তারা এই নাবীগণকেও স্বীকার করতনা। এটা শুধু অবাধ্যতা ও অহংকারই বটে । নচেৎ বিবেক হিসাবে তা “নাসখ্‌' অসম্ভব নয়। কেননা মহান আল্লাহ স্বীয় কাজে

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।