(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩১৯ পারা ১ ইমাম ইব্ন জারীর (রহঃ) বলেন যে, আল্লাহ তাআলা আয়াতের হুকুম এবং নাজায়িকে জায়িয ইত্যাদি নির্দেশ ও নিষেধাজ্ঞা, বাধা ও অনুমতি এবং বৈধ ও অবৈধ কাজে “নাসখ্* হয়ে থাকে । তবে যে সংবাদ দেয়া হয়েছে বা যে ঘটনাবলী বর্ণনা করা হয়েছে তাতে রদবদল এবং নাসিখ ও মানসুখ হয়না । নাসখ' এর শাব্দিক অর্থ হচ্ছে নকল করা । যেমন একটি পুস্তক থেকে আর একটি পুস্তক নকল করা হয়। এরকমই এখানেও যেহেতু একটি নির্দেশের পরিবর্তে আর একটি নির্দেশ দেয়া হয় এ জন্য একে নাসখ্ বলে, ওটা নির্দেশের পরিবর্তন অথবা শব্দেরই পরিবর্তন হোক। 'নাসখ্ এর মূলতত্বের উপর মূলনীতির আলেমগণের অভিমত এ জিজ্ঞাস্য বিষয়ে ধর্মীয় মূলনীতির আলেমগণের ব্যাখ্যা বিভিন্ন রূপ হলেও অর্থ হিসাবে সবগুলি প্রায় একই । “নাসখ' এর অর্থ হচ্ছে, কোন শরঈ নির্দেশ পরবর্তী দলীলের ভিত্তিতে সরে যাওয়া। কখনও সহজের পরিবর্তে কঠিন এবং কখনও কঠিনের পরিবর্তে সহজ হয়, আবার কখনও বা কোন পরিবর্তনই হয়না । তাবারানীর (রহঃ) হাদীস গ্রন্থে একটি হাদীস আছে যে, দুই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট হতে একটি সুরা মুখস্থ করেছিলেন। সুরাটি তারা পড়তেই থাকেন। একদা রাতের সালাতে সুরাটি তারা পড়ার ইচ্ছা করেন কিন্তু কোনক্রমেই স্মরণ করতে পারেননা। হতবৃদ্ধি হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হন এবং ঘটনাটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তখন তাদেরকে বলেন £ “এটা মানসুখ হয়ে গেছে এবং এর পরিবর্তে উত্তম দেয়া হয়েছে । তোমাদের অন্ত র হতে ওটা বের করে নেয়া হয়েছে। দুঃখ করনা, নিশ্চিন্ত থাক ।' ইব্ন আব্বাস (রোঃ) এর তাফসীরে বর্ণনা করেন ৪ “অর্থাৎ আমি ওকে ছেড়ে দেই, মানসুখ করিনা ।' ইব্ন মাসউদের (রাঃ) ছাত্র বলেন £ “অর্থাৎ আমি ওর শব্দ ঠিক রেখে হুকুম পরিবর্তন করে দেই।” আবৃদ ইব্ন উমাইর (রহঃ), মুজাহিদ (রহঃ) এবং “আতা (রহঃ) হতে বর্ণিত আছে “অর্থাৎ আমি ওকে পিছনে সরিয়ে দেই।” “আতিয়া আল আউফী (রহঃ) বলেন ৪ “অর্থাৎ মানসৃখ করিনা ।” সুদ্দী (রহঃ) এবং রাবী ইব্ন আনাসও (রহঃ) এটাই বলেন। যাহ্হাক (েহঃ) বলেন £ অর্থাৎ নাসিখকে মানসুখের পিছনে রাখি ।' আবুল আলীয়া (রহঃ) বলেন ৪ “অর্থাৎ
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।