[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ £ বাকারাহ ৩১৩ পারা ১ “ফিতনাহ' হল পরীক্ষা এবং পছন্দ করার স্বাধীনতা । (তাবারী ২/৪৪৩) যাদু শিক্ষা করাকে যারা কুফরী করা বলে থাকেন তারা এ আয়াতের আলোকেই বলেন। তারা এ হাদীসেরও উদ্ধৃতি দিয়ে থাকেন যা আবু বাকর আল-বাজ্জার (রহঃ) আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন ৪ “যে ব্যক্তি কোন ভবিষ্যত বক্তা কিংবা যাদুকরের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল, সে যেন মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল ।' (কাশাফ আল-আসতার ২/৪৪৩) স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় যাদুর মাধ্যমে অতঃপর বলা হচ্ছে যে, মানুষ হারূত ও মারতের কাছে গিয়ে যাদু বিদ্যা শিক্ষা করত । ফলে তারা খারাপ কাজ করত এবং স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যেত। সহীহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ শাইতান তার সিংহাসনটি পানির উপর রাখে । অতঃপর মানুষকে বিপথে চালানোর জন্য সে তার সেনাবাহিনীকে পাঠিয়ে দেয় । সেই তার নিকট সবচেয়ে সম্মানিত যে হাঙ্গামা সৃষ্টির কাজে সবচেয়ে বেশি এগিয়ে যায়। এরা ফিরে এসে নিজেদের জঘন্যতম কার্ধাবলীর বর্ণনা দেয়। কেহ বলে ৪ “আমি অমুককে এভাবে পথ্রষ্ট করেছি।' কেহ বলে ঃ আমি অমুক ব্যক্তিকে এ পাপকাজ করিয়েছি । শাইতান তাদেরকে বলে £ “তোমরা কিছুই করনি। এতো সাধারণ কাজ।' অবশেষে একজন এসে বলে ঃ “আমি একটি লোক ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বাধিয়ে দিয়েছি, এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে ।' শাইতান তখন তার কাধে কীধ মিলিয়ে বলে £ হ্যা, তুমি উত্তম কাজ করেছ।' মুসলিম ৪/২১৬৭) যাদুকরও তার যাদুর দ্বারা এ কাজই করে থাকে, যার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়। যেমন তার কাছে স্ত্রীর আকৃতি খারাপ মনে হবে কিংবা তার স্বভাব চরিত্রকে সে ঘৃণা করবে অথবা অন্তরে শক্রতার ভাব জেগে যাবে ইত্যাদি । আস্তে আস্তে এসব বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে । অতঃপর আল্লাহ তা'আলা বলেন 0১৮ 31 »০ ১ 4 0200 ৮৯ 53 40 যাদু দ্বারা আল্লাহর ইচ্ছা ছাড়া কোন ক্ষতি সাধিত হয়না । অর্থাৎ ক্ষতি সাধন করা তাদের ক্ষমতার মধ্যেই নেই। আল্লাহর ভাগ্য লিখন অনুযায়ী তার ক্ষতিও

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।