[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ৩১২ পারা ১ কোন লোক এ মালাকদ্বয়ের কাছে যাদু শেখার জন্য যেত তখন তারা তাকে নিরুৎসাহিত করত এবং বলত ঃ আমরাতো পরীক্ষাধীন আছি, অতএব তোমরা কুফরীতে পতিত হয়োনা। তারা জানত যে, কোন্‌ কাজটি ভাল এবং কোন্‌ কাজটি মন্দ এবং কি কাজ করলে ঈমানদার হওয়া যায় ও কোন্‌ কাজ করলে মানুষ কুফরীতে পতিত হয়। এরপরও যখন কোন মানুষ যাদু শেখার জন্য তাদের কাছে যেত তখন তারা বলত, তোমরা অমুক অমুক জায়গায় যাও। সেখানে যাওয়ার পর শাইতান তার সাথে দেখা করত এবং যাদু শিক্ষা দিত। যখন কোন ব্যক্তি যাদু শিক্ষা করত তখন তার ঈমানের নূর অপসারিত হত এবং তা আকাশে ভেসে বেড়াতে দেখতে পেত । তখন সে বলত ঃ হায় আমার কপাল! আমিতো অভিশপ্ত হয়ে গেলাম! এখন আমার কি হবে? (ইবৃন আবী হাতিম ১/৩১২) এ আয়াতের তাফসীরে হাসান বাসরী (রহঃ) বলেন যে, আল্লাহ তা'আলা এ মালাকদ্বয়কে যাদুসহ দুনিয়ায় পাঠিয়েছিলেন পরীক্ষা হিসাবে যে, কে তাতে উত্তীর্ণ হয়। আল্লাহ তাদের কাছ থেকে এ ওয়াদা নিয়েছিলেন যে, যাদু শিক্ষা দেয়ার পূর্বে তারা প্রথমেই বলে নিবে 'আমরা তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ, অতএব তোমরা কুফরীতে পতিত হয়োনা ।” (ইব্ন আবী হাতিম ১/৩১০) কাতাদাহ (রহঃ) বলেন ঃ আল্লাহ তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, লোকদের কাছে এ কথা না বলে তারা যাদু শিক্ষা দিবেনা £ আমরা পরীক্ষাধীন, অতএব কুফরী করনা । (তাবারী ২/৪৪৩) এ ছাড়া সুদ্দী (রহঃ) বলেন £ যখন কোন ব্যক্তি এ মালাকের কাছে যেত তখন তারা উপদেশ দিত 8 তোমরা কুফরী করনা, আমরাতো পরীক্ষাধীন। যদি এ লোক তাদের উপদেশ মানতে রাষী না হত তাহলে তাকে বলা হত $ এ ছাইয়ের স্তপের কাছে যাও এবং তাতে প্রস্রাব কর। ওর উপর প্রস্রাব করা হলে ওর আলো অর্থাৎ এ লোকটির ঈমান চলে যেত এবং আলো (ঈমান) বিচ্ছুরিত হতে হতে আকাশে মিলিয়ে যেত। অতঃপর কালো ধোয়া জাতীয় কিছু পৃথিবীতে নেমে এসে তার কানের ভিতর এবং শরীরের অন্যান্য অংশে প্রবেশ করত। এ কালো ধোয়ার মত জিনিস হল আল্লাহর ক্রোধ। এ সমস্ত ঘটনা মালাকদ্বয়কে জানানোর পর তারা যাদু শিক্ষা দিত। তাই আল্লাহ বলেন, “তারা উভয়ে কেহকেও ওটা শিক্ষা দিতনা এটা না বলে যে, আমরা পরীক্ষাধীন ছাড়া কিছু নই, অতএব তোমরা কুফরী করনা ।' তোবারী ২/৪৪৩) হাজ্জাজ (রহঃ) থেকে সুনাইদ (রহঃ) বর্ণনা করেন যে, ইব্‌ন যুরাইয (রহঃ) এই আয়াতের বিশ্লেষণে বলেন ৪ বেঈমান ছাড়া কেহ যাদু শিক্ষা করেনা।

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।