[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩০৮ পারা ১ আয়াতে বলেন, যখনই তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয় তখনই তাদের একদল তা ভঙ্গ করে। (তাবারী ২/৪০০) 5৫ এর অর্থ হচ্ছে 'ফেলে দেয়া ।' ইয়াহুদীরা আল্লাহর কিতাবকে এবং তার অঙ্গীকারকে এমনভাবে ছেড়ে দিয়েছিল যে, যেন তারা তা ফেলেই দিয়েছিল। এ জন্যই তাদের নিন্দার ব্যাপারে এ শব্দই ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন যে, যখন তাদের একটি দল কিতাবের নির্দেশ অগ্রাহ্য করে ওকে এমনভাবে ছেড়ে দেয় যে, সে যেন জানেইনা। তাওরাতের মাধ্যমে তারা তার মুকাবিলা করতে সক্ষম হয়নি। কেননা ওটা তো তার সত্যতা প্রমাণকারী | সুতরাং ওটাকে তারা পরিত্যাগ করে অন্য কিতাব গ্রহণ করে ওর পিছনে লেগে যায়। আল্লাহর কিতাবকে তারা এমনভাবে ছেড়ে দেয়, যেন তারা ওর সম্বন্ধে কিছু জানতইনা। (তাবারী ২/২০৪) প্রবৃত্তির বশবর্তী হয়ে তারা আল্লাহর কিতাবকে তাদের পৃষ্টের পিছনে নিক্ষেপ করে। সুলাইমানের (আঃ) সময়েও যাদু ছিল 'সুলাইমানের (আঃ) রাজত্বকালে শাইতানরা যা আবৃত্তি করত, তারা ওরই অনুসরণ করছে" এর বর্ণনায় জানা যায় 8 সুলাইমানের (আঃ) রাজতৃকালের পূর্বে শাইতানরা আকাশে উঠে যেত এবং পৃথিবীতে কার কখন মৃত্যু হবে, কোন্‌ ঘটনা সংঘটিত হবে ইত্যাদি অজানা গোপনীয় ব্যাপারে যখন মালাইকা আলাপ করত শাইতান তা তাদের কাছ থেকে চুরি করে শুনে নিত। পরে শাইতান এ বিষয় গনকদের কাছে বলে দিত এবং গনকরা আবার লোকদের কাছে বলে বেড়াত। লোকেরাও গনকদের কথা সত্য বলে মেনে নিত ও বিশ্বাস করত | গনকরা যখন শাইতানদের বিশ্বাস করত তখন শাইতানরা সত্য ঘটনার সাথে আরও নানা মিথ্যা কথা যোগ করে গনকদের কাছে বলত, এমন কি একটি সত্যের সাথে সম্তরটি মিথ্যা যোগ করত । লোকেরা এসব কথা তাদের বইয়ে লিপিবদ্ধ করতে থাকে । পরবর্তীতে বানী ইসরাঈলরা বলতে শুরু করে যে, জিনেরা গাইবের খবর জানে। সুলাইমান (আঃ) নাবুওয়াত প্রাপ্ত হওয়ার পর এ সমস্ত বই সংগ্রহ করে একটি বাক্সে ভর্তি করে তার সিংহাসনের নিচে মাটিতে পুঁতে রাখেন। যদি কোন শাইতান এঁ বাক্সের কাছে যেতে চেষ্টা করত তাহলে সে পুড়ে মৃত্যু বরণ করত। সুলাইমান (আঃ) বলতেন £ আমি যেন কারও কাছ থেকে না শুনি যে, জিন/শাইতানরা গাইবের খবর জানে; যে বলবে তার শিরচ্ছেদ করা হবে। সুলাইমানের (আঃ) মৃত্যুর পর এবং যে জ্ঞানী ব্যক্তিগণ সুলাইমানের (আঃ) সঠিক

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।