[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ৩০১ পারা ১ ইয়াহুদীরা জিবরাঈলের (আঃ) শত্রু ইমাম আবু জাফর তাবারী (রহঃ) বলেন £ “মুফাস্সিরগণ এতে একমত যে, যখন ইয়াহুদীরা জিবরাঈলকে (আঃ) তাদের শক্র এবং মীকাঈলকে (আঃ) তাদের বন্ধু বলেছিল তখন তাদের এ কথার উত্তরে এ আয়াতটি অবতীর্ণ হয়। (তাবারী ২/৩৭৭) কিন্তু কেহ কেহ বলেন যে, নাবুওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে তাদের যে কথোপকথন হয়েছিল তার মধ্যে তারা এ কথা বলেছিল। সহীহ বুখারীর একটি বর্ণনায় আছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাদীনায় আগমন করেন সেই সময় আবদুল্লাহ ইব্‌ন সালাম (রাঃ) স্বীয় বাগানে অবস্থান করছিলেন এবং তিনি ইয়াহুদী ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আগমন সংবাদ শুনেই তিনি তার নিকট উপস্থিত হন এবং বলেন £ “জনাব, আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি যার উত্তর নাবী ছাড়া কেহই জানেনা । বলুন, কিয়ামাতের প্রথম লক্ষণ কি? জান্নাতবাসীদের প্রথম খাবার কি? এবং কোন্‌ জিনিস সন্তানকে কখনও মায়ের দিকে আকৃষ্ট করে এবং কখনও বাপের দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “এ তিনটি প্রশ্নের উত্তর এখনই জিবরাঈল (আঃ) আমাকে বলে গেলেন ।” আবদুল্লাহ ইবন সালাম বলেন ঃ “জিবরাঈল তো আমাদের শক্রু।' তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ আয়াতটি পাঠ করেন। অতঃপর তিনি বলেন ৪ “কিয়ামাতের প্রথম লক্ষণ এই যে, এক আগুন বের হবে যা জনগণকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করবে । জান্নাতবাসীদের প্রথম খাবার হবে মাছের কলিজা । যখন স্বামীর বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন পুত্র সন্তান জন্ম গ্রহণ করে, আর যখন স্ত্রীর বীর্য স্বামীর বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন কন্যা সন্তানের জন্ম হয়। এ উত্তর শুনেই আবদুল্লাহ ইব্ন সালাম (রাঃ) মুসলিম হয়ে যান এবং পাঠ করেন 84481 05,0125555 09 11 0 &| ৫ 'আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কেহ উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল |” অতঃপর তিনি বলেন $ “হে আন্লাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! ইয়াহুদীরা খুবই নির্বোধ ও অস্থির প্রকৃতির লোক । আপনি তাদেরকে আমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করার পূর্বেই যদি তারা আমার ইসলাম গ্রহণের সংবাদ জেনে নেয় তাহলে তারা আমার সম্বন্ধে খারাপ মন্তব্য করবে (সুতরাং আপনি তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করুন)।' অতঃপর ইয়াহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।