(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ২৮৭ পারা ১ জিবরাঈলের (আঃ) অপর নাম রূহুল কুদুস আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ), আবদুল্লাহ ইব্ন আববাস (রাঃ), মুহাম্মাদ ইব্ন কাব রেহঃ), ইসমাঈল ইব্ন খালিদ (রহঃ), সুদ্দী (রহঃ), রাবী ইব্ন আনাস (রহঃ), আতিয়্যা আল আউফী (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) প্রভৃতি মনীষীবর্গের এটাই অভিমত যে, রূহুল কুদুসের ভাবার্থ হচ্ছে জিবরাঈল (আঃ)। (ইব্ন আবী হাতিম ১/২৭০) কুরআন মাজীদের এক স্থানে আছে ৪ ০১১০ 091৮৪ ০-এমা (9 0% জিবরাঈল এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি সতকর্কারী হতে পার। (সুরা শুআরা, ২৬ ৪ ১৯৩-১৯৪) সহীহ বুখারীতে আয়িশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হাসসান কবির (রাঃ) জন্য মাসজিদে একটি মিম্বর রাখেন । তিনি মুশরিকদের ব্যাঙ্গ কবিতার উত্তর দিতেন। আর রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার জন্য প্রার্থনা করতেন ৪ “হে আল্লাহ! আপনি রূহুল কুদুস দ্বারা হাস্সানকে রোঃ) সাহায্য করুন। সে আপনার নাবীর পক্ষ থেকে উত্তর দিচ্ছে। (ফাতহুল বারী ১০/৫৬২, আবু দাউদ ৫/২৭৯, তিরমিযী ৮/১৩৭) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, উমার ফারূকের (রাঃ) খিলাফাত আমলে একদা হাস্সান (রাঃ) মাসজিদে নববীতে কবিতা পাঠ করছিলেন। উমার (রাঃ) তার প্রতি তীক্ষ দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বলেন ৪ “আমি তো এ সময়েও এখানে এ কবিতাগুলো পাঠ করতাম, যখন এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তি বিদ্যমান থাকতেন ।' অতঃপর তিনি আবূ হুরাইরাহকে (রাঃ) লক্ষ্য করে বলেন £ “হে আবূ হুরাইরাহ (রোঃ)! আল্লাহর শপথ করে বলুনতো, আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে এ কথা বলতে শুনেননি? “হাস্সান (রাঃ) মুশরিকদের কবিতার উত্তর দিয়ে থাকে, হে আল্লাহ! রুহুল কুদুস দ্বারা তাকে সাহায্য করুন? আবু হুরাইরাহ (রাঃ) তখন বলেন ঃ “আল্লাহর শপথ! আমি শুনেছি।' ইব্ন হিব্বানের (রহঃ) গ্রন্থে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ রুহুল কুদুস (জিবরাঈল (আঃ)) আমাকে জানালেন ৪ কোন লোকই স্বীয় আহার্য ও জীবন পুরা করা ছাড়া মারা যায়না । আল্লাহকে তোমরা ভয় কর এবং দুনিয়া কামানোর ব্যাপারে দীনের প্রতি লক্ষ্য রেখ ।' (আস সুন্নাহ ১৪/৩০৪)
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।