[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ২৫৬ পারা ১ ঘটনার বিস্তারিত বিবরণ ইব্‌ন আব্বাস রোঃ) বলেন যে, শুক্রবারের মর্যাদা ও সম্মান রক্ষা করা করে। এ দিনের সম্মানার্থে তাদের জন্য এ দিন শিকার করা হারাম করা হয়। ওদিকে আল্লাহর পরীক্ষা হিসাবে এঁদিনই সমস্ত মাছ নদীর ধারে চলে আসত এবং লাফ-বাঁপ দিত। অন্য দিন ওগুলি দেখাই যেতনা। কিছু দিন পর্যন্ত তো এসব লোক নীরবই থাকে এবং শিকার করা হতে বিরত থাকে । একদিন ওদের মধ্যে এক লোক এই ফন্দি বের করে যে, শনিবার মাছ ধরে জালের মধ্যে আঁটকে দেয় এবং তীরের কোন জিনিসের সঙ্গে বেধে রাখে । এরপর রোববার দিন গিয়ে ওগুলি বের করে নেয় এবং বাড়ীতে এনে রান্না করে খায় । মাছের সুঘান পেয়ে লোকেরা তাকে জিজ্ঞেস করলে সে বলে ঃ আমি তো আজ রোববার মাছ শিকার করেছি । অবশেষে এ রহস্য প্রকাশ হয়ে যায়। লোকেরাও এ কৌশল পছন্দ করে এবং এভাবে তারাও মাছ শিকার করতে থাকে । কেহ কেহ নদীর তীরে গর্ত খনন করে। শনিবার মাছগুলি এ গর্তের ভিতরে জমা হলে তারা ওর মুখ বন্ধ করে দিত। রোববার ধরে নিত। তাদের মধ্যে যারা খাটি মু'মিন ছিল তারা তাদেরকে এ কাজে বাধা দিত এবং নিষেধ করত । কিন্তু তাদের উত্তর এই হত “আমরা তো শিকারীরা ও নিষেধকারীদের ছাড়া আরও একটি দল সৃষ্টি হয়, যারা দুই দলকেই সন্তুষ্ট রাখত । তারা নিজেরা শিকার করত না বটে, কিন্তু যারা শিকার করত তাদেরকে নিষেধও করতনা। বরং নিষেধকারীগণকে বলত ঃ “তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ কেন দিচ্ছ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দিবেন? তোমরা তো তোমাদের কতর্ব্য পালন করেছ যেহেতু তাদেরকে নিষেধ করেছ। তারা যখন মানছে না তখন তাদেরকে তাদের কাজের উপর ছেড়ে দাও ।” তখন নিষেধকারীগণ উত্তর দিত 3 প্রথমতঃ এ জন্য যে, আমরা আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করতে পারব। দ্বিতীয়তঃ এ জন্যও যে, তারা হয়ত আজ না হলে কাল কিংবা কাল না হলে পরশু আমাদের কথা মানতে পারে এবং আল্লাহর কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যেতে পারে । অবশেষে এই মু'মিন দলটি সেই কৌশলীদল হতে সম্পূর্ণ রূপে সম্পর্ক ছিন্ন করল এবং তাদের থেকে পৃথক হয়ে গেল। গ্রামের মধ্যস্থলে একটি প্রাটীর দিয়ে দিল। একটি দরজা দিয়ে এরা যাতায়াত করত এবং অপর দরজা দিয়ে এ ফীকিবাজেরা যাতায়াত করত । এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।