[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২৪ বাকারাহ ২৫৫ পারা ১ তাদের পরবর্তীদের জন্য পু পাত বারি পপ ভি ৫ দৃষ্টান্ত এবং ধর্মভীরুগণের [7৯৪৮5 (৪৩ ৮ ০৩ জন্য উপদেশ স্বরূপ + 2৫+11 করেছিলাম। এ ইয়াহুদীদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং চেহারার পরিবর্তন সুরা আ'রাফের ১৬৩ আয়াতে এ ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সেখানে এর তাফসীরও ইনশাআল্লাহ পূর্ণভাবে করা হবে। এলোকগুলো আইলা নামক গ্রামের অধিবাসী ছিল। শনিবার দিনের সম্মান করা তাদের উপর ফার্য করা হয়েছিল। এঁ দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। আর মহান আল্লাহর হুকুমে সেই দিনই নদীর তীরে মাছ খুব বেশি আসত । তারা একটা কৌশল অবলম্বন করত । একটা গর্ত খনন করে শনিবারে ওর মধ্যে জাল, রশি ও ঝোপ-ঝাড় ফেলে রাখত । শনিবার মাছসমূহ এ ফাদে পড়ত এবং রোববার রাতে তারা ওগুলি ধরে নিত। এ অপরাধের কারণে আল্লাহ তা“আলা তাদের রূপ পাল্টে দেন। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, যুবকেরা বানর হয়েছিল এবং বুড়োরা শুকর হয়েছিল। (ইবৃন আবী হাতিম ১/২১০) কাতাদাহ (রহঃ) বলেন যে, নারী পুরুষ সবাই লেজযুক্ত বানর হয়ে গিয়েছিল। (ইব্ন আবী হাতিম ১/২০৯) আকাশ থেকে বাণী হয় 8 “তোমরা সব বানর হয়ে যাও।” আর তেমনই সব বানর হয়ে যায়। যেসব লোক তাদেরকে এ কৌশল অবলম্বন করতে নিষেধ করেছিল তারা তখন তাদের নিকট এসে বলতে থাকে £ “আমরা কি তোমাদেরকে পূর্বেই নিষেধ করিনি? তখন তারা মাথা নেড়ে সম্মতি জানায় । ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, অল্প সময়ের মধ্যে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের বংশ বৃদ্ধি হয়নি। (ইবন আবী হাতিম ১/২০৯) দুনিয়ায় কোন আকার পরিবর্তিত বিকৃত গোত্র তিন দিনের বেশি বাচেনি। এরাও তিন দিনের মধ্যেই ধ্বংস হয়ে যায়। নাক ঘসতে ঘসতে তারা সব মরে যায়। পানাহার ও বংশ বৃদ্ধি সবই বিদায় নেয়। যে বানরগুলো এখন আছে এবং তখনও ছিল, এরা তো জন্ত এবং এরা গতানুগতিকভাবেই সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যা চান এবং যেভাবে চান সেভাবেই সৃষ্টি করেন। (তাবারী ২/১৬৭) তিনি মহান, ক্ষমতাবান ।

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।