(0017191715 সুরা ২ £ বাকারাহ ২৫২ পারা ১ করেছিল । তাদেরকে আনসারও বলা হয়েছে। পবিত্র কুরআনে ঈসার (আঃ) কথা উদ্ধত করে বলা হয়েছে ঃ ৫ | ৮ রি একতা ০ 0 “ধা 43৮০1৩৫0541 09 ঞা এ 3৮০০০ আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলেছিল ঃ আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী । (সুরা সাফফ, ৬১ £ ১৪) কেহ কেহ বলেন যে, এসব লোক যেখানে অবতরণ করে এ জায়গার নাম ছিল “নাসেরাহ', এ জন্য তাদেরকে 'নাসারা” বলা হয়েছে। কাতাদাহ রেহঃ) এবং ইব্ন জুরাইজের (রহঃ) এটাই মত। আল্লাহই সর্বাধিক জ্ঞানের অধিকারী । ৪০০ শব্দটি 01) শব্দের বহুবচন । অতঃপর যখন শেষ নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের যুগ এসে গেল এবং তিনি সারা দুনিয়ার জন্য রাসূলরূপে প্রেরিত হলেন তখন তাদের সবারই উপর তার সত্যতা স্বীকার ও তার অনুসরণ ওয়াজিব হয়ে গেল। আর তার উম্মাতের ঈমান বা বিশ্বাসের পরিপন্কতার কারণে তাদের নাম রাখা হয় মু'মিন এবং এ জন্যও যে, পূর্বের নাবীগণের প্রতি ও ভবিষ্যতের সমস্ত কথার প্রতিও তাদের ঈমান রয়েছে। সাবেঈ দল ৬০০ এর একটি অর্থ তো হচ্ছে বেদীন ও ধর্মহীন। এটা আহলে কিতাবের একটি দলেরও নাম ছিল যারা “যাবুর' পড়তো । সুফিয়ান শাওরীর (রেহঃ) মতে ইয়াহুদ ও মাজুস ধর্মের মিশ্রণেই ছিল এ মাযহাবটি । (আর রাষী ৩/৯৭) মুজাহিদ (রহঃ), হাসান বাসরী (রহঃ) এবং ইব্ন আবী নাজীহর (রহঃ) এটাই ফাতওয়া । (তাবারী ২/১৪৬) কুরতুবী (রহঃ) বলেন ঃ আমি যেটুকু জেনেছি তাতে বুঝেছি যে, সাবেঈরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল, কিন্তু তারকার ফলাফলের প্রতি এবং নক্ষত্রের প্রতিও তারা বিশ্বাসী ছিল। ইমাম রাযী (রহঃ) বলেন যে, তারা ছিল তারকা পূজারী । তারা কাসরানীদের অন্তর্ভুক্ত ছিল যাদের নিকট ইবরাহীম (আঃ) প্রেরিত হয়েছিলেন । প্রকৃত অবস্থা তো আল্লাহ তা'আলাই জানেন। তবে বাহ্যতঃ এ মতটিই সঠিক বলে মনে হচ্ছে যে, এসব লোক ইয়াহুদী, খৃষ্টান, মাজুসী বা মুশরিক ছিলনা । বরং তারা স্বভাব ধর্মের উপর ছিল। তারা কোন বিশেষ
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।