(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ২৫০ পারা ১ “মু'মিন শব্দের অর্থ ইব্ন আব্বাস রোঃ) হতে ইব্ন আবী হাতিম (রহঃ) বর্ণনা করেন যে, এ আয়াতের পর আল্লাহ তা'আলা এ আয়াতটি (৩ ৪ ৮৫) অবতীর্ণ করেন। (ইব্ন আবী হাতিম ১/১৯৮) ইব্ন আব্বাসের রোঃ) বর্ণনা থেকে জানা যায় যে, আল্লাহ তা'আলা কোন ব্যক্তির আমল কবুল করবেননা যদি এ আমল রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মত করা না হয়। মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নাবুওয়াত প্রাপ্তির পূর্বে অন্যান্য নাবীর উম্মাতরা তাদের নাবীর মতাদর্শ অনুযায়ী আমল করলে তা ছিল গ্রহণযোগ্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের পর তার পূর্ববর্তী নাবীগণের (আঃ) নির্দেশিত পথ ও আমল গ্রহণযোগ্য থাকলনা । সালমান ফারাসী (রাঃ) বলেন ঃ 'আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে হাযির হওয়ার পূর্বে যেসব ধর্মপ্রাণ লোকের সাথে সাক্ষাৎ করি, তাদের সালাত, সিয়াম ইত্যাদির বর্ণনা দেই। তখন এই আয়াত অবতীর্ণ হয় (মুসনাদ ইবন আবী হাতিম)।” আর একটি বর্ণনায় আছে যে, সালমান ফারাসী (রাঃ) তাদের আলোচনা করতে গিয়ে বলেন ৪ “তারা সালাত আদায়কারী, সিয়াম পালনকারী ও ঈমানদার ছিল এবং আপনি যে প্রেরিত পুরুষ এর উপরও তাদের বিশ্বাস ছিল।' তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “তারা জাহান্নামী ।” এতে সালমান (রাঃ) দুঃখিত হলে তখন আয়াতটি অবতীর্ণ হয়। কিন্তু এটা স্পষ্ট কথা যে, ইয়াহুদীদের মধ্যে ঈমানদার এ ব্যক্তি যে তাওরাতের উপর ঈমান আনে এবং তা অনুযায়ী কাজ করে, কিন্তু যখন ঈসা (আঃ) আগমন করেন তখন তারও অনুসরণ করে এবং তার নাবুওয়াতকে সত্য বলে বিশ্বাস করে। কিন্তু তখনও যদি তাওরাতের উপর অটল থাকে এবং ঈসাকে (আঃ) অস্বীকার করে এবং তার অনুসরণ না করে তাহলে সে বেদীন হয়ে যাবে। অনুরূপভাবে, খৃষ্টানদের মধ্যে ঈমানদার এ ব্যক্তি যে ইঞ্জীলকে আন্মাহর কিতাব বলে বিশ্বাস করে, ঈসার (আঃ) শারীয়াত অনুযায়ী আমল করে এবং শেষ নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে পেলে তার আনুগত্য স্বীকার করে ও তার নাবুওয়াতকে সত্য বলে বিশ্বাস করে। কিন্ত তখনও যদি ইঞ্জীল ও ঈসার (আঃ) আনুগত্যের উপর স্থির থাকে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ না করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে । সুদ্দীও (রহঃ) এটাই বর্ণনা করেছেন। সাঈদ ইব্ন যুবাইরও (রহঃ) ইহাই বলেছেন। ভাবার্থ এই
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।