(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ২৪৪ পারা ১ এখানে বানী ইসরাঈলকে আর একটি নি“আমাতের কথা স্মরণ করানো হচ্ছে যে, যখন তাদের নাবী মুসা (আঃ) তাদের জন্য মহান আল্লাহর নিকট পানির প্রার্থনা জানালেন, তখন আল্লাহ তা“আলা বারটি প্রপ্রবণ সেই পাথর হতে বের করলেন যা তাদের সাথে থাকত এবং তাদের প্রত্যেক গোত্রের জন্য তিনি এক একটি ঝর্ণা প্রবাহিত করে দেন যা প্রত্যেক গোত্র জেনে নেয়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে বলেন যে, তারা যেন “মানা ও “সালওয়া? খেতে থাকে এবং এ ঝর্ণার পানি পান করতে থাকে, আর বিনা পরিশ্রমে প্রাপ্ত এ আহার্য ও পানীয় খেয়ে ও পান করে যেন তারা তার ইবাদাত করতে থাকে, আর তারা যেন তার অবাধ্য হয়ে দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি না করে, নচেৎ সেই নি'আমাত তাদের নিকট হতে কেড়ে নেয়া হবে । ইবৃন আব্বাস (রাঃ) বলেন যে, ওটা একটা চার কোণ বিশিষ্ট পাথর ছিল যা তাদের সাথেই থাকত । আল্লাহর নির্দেশক্রমে মুসা (আঃ) ওর উপর লাঠি দ্বারা আঘাত করলে চার কোণা হতে তিনটি করে বারোটি ঝর্ণা বেরিয়ে আসে। পাথরটি বলদের মাথার মত ছিল যা বলদের উপর চাপিয়ে দেয়া হত। তারা যেখানে যেখানে অবতরণ করত, ওটা নামিয়ে রাখত এবং লাঠির আঘাত করতেই ওটা হতে ঝর্ণা বেরিয়ে আসত । (তাবারী ২/১২০) সুরা আ'রাফেও এ ঘটনা বর্ণিত আছে। কিন্তু এ সুরাটি “মাক্কী' বলে সেখানে ওটির বর্ণনা নাম পুরুষের সর্বনাম দ্বারা করা হয়েছে এবং আল্লাহ তা'আলা যেসব অনুগহ তাদের উপর করেছিলেন, স্বীয় রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সামনে তিনি তার পুনরাবৃত্তি করেছেন।
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।