[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ২৪০ পারা ১ করার আদেশ করলে লোকেরা তা পালন না করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমনটি অন্য এক আয়াতে বলা হয়েছে ঃ ১4155 ০৬5 900 ৩5195 তোমরা তোমাদের রাব্ব পরদ্ত রিযৃক ভোগ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা এঁকাশ কর । সুরা সাবা, ৩৪ ৪ ১৫) কিন্ত বানী ইসরাঈলরা অবাধ্য হল। তারা ঈমান আনলনা এবং নিজেদের প্রতি যুল্ম করল। তারা নিজেদের চোখে মুষিজা প্রত্যক্ষ করল এবং বিভিন্ন ঘটনার স্বাক্ষী হওয়া সত্তেও ঈমান এনে ধন্য হতে পারলনা । অন্যান্য নাবীর (আঃ) সহচর থেকে সাহাবীগণের (রাঃ) মর্যাদা বানী ইসরাঈলের এ আচার-আচরণকে সামনে রেখে রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণের (রাঃ) অবস্থার প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে, তারা কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েও এবং সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করেও রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যের উপর ও আল্লাহ তা'আলার ইবাদাতের উপর অটল ছিলেন। না তারা মুঁজিযা দেখতে চেয়েছিলেন, না দুনিয়ার কোন আরাম চেয়েছিলেন । তাবুকের যুদ্ধে তারা ক্ষুধার জ্বালায় যখন কাতর হয়ে পড়েন, তখন যার কাছে যেটুকু খাবার ছিল সব জমা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট হাযির করে বলেন £ “হে আন্নাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমাদের এ খাবারে বারাকাতের জন্য প্রার্থনা করুন৷” আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম প্রার্থনা করেন। আল্লাহ তাআলা সে প্রার্থনা মঞ্ত্রর করে তাতে বারাকাত দান করেন। তারা খেয়ে পরিতৃপ্ত হন এবং খাবারের পাত্র ভর্তি করে নেন। পিপাসায় তাদের প্রাণ শুকিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দু'আর বারাকাতে এক খণ্ড মেঘ এসে পানি বর্ষিয়ে দেয়। তারা নিজেরা পান করেন, পশুকে পান করান এবং মশক, কলস ইত্যাদি ভর্তি করে নেন। সুতরাং সাহাবীগণের এই অটলতা, দৃঢ়তাপূর্ণ আনুগত্য এবং খাঁটি একাত্মবাদীতা তাদেরকে মুসার (আঃ) সহচরদের উপর নিশ্চিতরূপে মর্যাদা দান করেছে। ৫৮। এবং যখন আমি *:৮৭ 49 ৬ ০28 হু বললাম £ তোমরা এই নগরে 1০০২৯ 1১৯1 ৬ | *%

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।