(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ২৩৯ পারা ১ নিত যা এ দিনের জন্য যথেষ্ট হত। কেহ বেশি নিলে তা পচে যেত। শুক্রবারে তারা শুক্র ও শনি এ দু'দিনের জন্য গ্রহণ করত। কেননা শনিবার ছিল তাদের জন্য সাপ্তাহিক খুশির দিন। সে দিন তারা জীবিকা অনেষণ করতনা । রাবী ইব্ন আনাস (রেহঃ) বলেন যে, 'মান্না' ছিল মধু জাতীয় জিনিস যা তারা পানি দিয়ে মিশিয়ে পান করত। ইমাম বুখারীর (রহঃ) হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ মান্না” ব্যাঙ-এর ছাতার অন্তর্গত এবং ওর পানি চক্ষু রোগের ওষধ। (ফাতহুল বারী ৮/১৪, মুসলিম ৩/১৬১৯, তিরমিযী ৬/২৩৫, নাসাঈ ৪/৩৭০, ইব্ন মাজাহ ২/১১৪৩, আহমাদ ১/১৮৭) ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান বলেছেন। জামেউত তিরমিধীতে আছে ৪ আজওয়াহ নামক মাদীনার এক প্রকার খেজুর হচ্ছে জান্নাতী খাদ্য ও বিষক্রিয়া নষ্টকারী এবং ব্যাঙের ছাতা "মান্না এর অন্তর্গত ও চক্ষুরোগে আরোগ্যদানকারী ৷ (তিরমিযী ৬/২৩৩, ২৩৫) “সালওয়া” এক প্রকার পাখী, চড়ুই পাখি হতে কিছু বড়, রং অনেকটা লাল। দক্ষিণা বায়ু প্রবাহিত হত এবং এ পাখিগুলিকে জমা করে দিত। বানী ইসরাঈল নিজেদের প্রয়োজন মত ওগুলি ধরত এবং যবাহ করে খেত । একদিন খেয়ে বেশি হলে তা পচে যেত। শুক্রবার তারা দুই দিনের জন্য জমা করত | কেননা শনিবার তাদের জন্য সাপ্তাহিক খুশির দিন ছিল। সেই দিন তারা ইবাদাতে মশগুল থাকত এবং এদিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। (ইব্ন আবী হাতিম ১/১৭৯) কোন কোন লোক বলেছেন যে, এ পাখিগুলি কবুতরের সমান ছিল । দৈর্ঘ ও প্রস্থ এক মাইল জায়গা ব্যাপী এ পাখিগুলি বর্শা পরিমাণ উচু স্তপ হয়ে জমা হত। এ তীহের মাঠে এ দু'টি জিনিস তাদের খাদ্যরূপে প্রেরিত হত, যেখানে তারা তাদের নাবীকে বলেছিল ৪ “এ জঙ্গলে আমাদের আহারের ব্যবস্থা কিরূপে হবে? তখন তাদের উপর “মান্না” ও “সালওয়া” অবতারিত হয়েছিল । আল্লাহ তা“আলা বলেন ঃ না তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা আহার কর। (সুরা আরাফ, ৭ ৪ ১৬০) এ আয়াতে অতি সহজ সরল ভাষায় আদেশ করা হয়েছে যে, যা হালাল তা থেকে যেন মানুষ তাদের আহার্ষ গ্রহণ করে । অতঃপর আল্লাহ বলেন, তারা আমার কোনই ক্ষতি করেনি, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ তিনি যে হালাল আহার্য দিয়েছেন তা থেকে খাদ্য গ্রহণ এবং তার ইবাদাত
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।