(0017191715 সূরা ২ £ বাকারাহ ২২০ পারা ১ হয়ে থাকে; আমি তারই উপর ভরসা রাখি এবং তারই দিকে প্রত্যাবর্তন করি। (সুরা হুদ, ১১ ৪ ৮৮) সুতরাং ভাল কাজ করতে বলা ওয়াজিব এবং নিজে করাও ওয়াজিব । একটি না করলে অন্যটিও ব্যর্থ হয়ে যাবে তা নয়। পূর্ববর্তী ও পরবর্তী আলেমদের মত এটাই । যদিও কতকগুলো লোকের অভিমত এই যে, যারা নিজেরা খারাপ কাজ করে তারা যেন অপরকে ভাল কাজের কথা না বলে। কিন্তু এটা সঠিক কথা নয়। আমলহীন উপদেশদাতার শাস্তি মুসনাদ আহমাদে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “মিরাজের রাতে আমি দেখেছি যে, কতকগুলো লোকের ওষ্ঠ আগুনের কাচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে, এরা কারা? তখন আমাকে বলা হল যে, এরা আপনার উম্মাতের বক্তা, উপদেশ দাতা ও আলেম । এরা মানুষকে ভাল কথা শিক্ষা দিত কিন্ত নিজে আমল করতনা, জ্ঞান থাকা সত্তেও বুঝতনা ৷” অন্য হাদীসে আছে যে, তাদের জিহ্বা ও ওষ্ঠ উভয়ই কাটা হচ্ছিল। হাদীসটি বিশুদ্ধ। ইব্ন হিব্বান (রহঃ), আদী ইব্ন আবী হাতিম (রহঃ), ইব্ন মিরদুওয়াই (রহঃ) প্রমুখ মনীষীদের লিখিত কিতাবের মধ্যে এটা বিদ্যমান আছে। আবু অ'য়েল (রহঃ) বলেন যে, একদা উসামাকে (রাঃ) বলা হয় 8 “আপনি উসমানকে (রাঃ) কেন কিছু বলেননা? তিনি উত্তরে বলেন ৪ “আপনাদেরকে শুনিয়ে বললেই কি শুধু বলা হবে? আমি তো গোপনে তাকে সব সময়েই বলে আসছি। কিন্তু আমি কোন কথা ছড়াতে চাইনা । আন্নাহর শপথ! আমি কোন লোককে সর্বোত্তম বলবনা, যদিও সে আমার খুব নিকটেরও হয়। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ঃ কিয়ামাতের দিন একটি লোককে আনা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নাউ়ীভুঁড়ি বেরিয়ে আসবে এবং সে তার চারদিকে ঘুরতে থাকবে । অন্যান্য জাহান্নামবাসীরা তাকে জিজ্ঞেস করবে 8 জনাব আপনি তো আমাদেরকে ভাল কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ হতে নিষেধ করতেন, আপনার এ অবস্থা কেন? সে বলবে ৪ “আফসোস! আমি তোমাদেরকে বলতাম, কিন্তু নিজে আমল করতামনা। আমি তোমাদেরকে বিরত রাখতাম কিন্তু নিজে বিরত থাকতামনা । (ফাতহুল বারী ৬/৩৮১, মুসলিম ৪/২২৯১, আহমাদ ৫/২০৫)
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।