(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ২১৮ পারা ১ সত্যকে আড়াল করা কিংবা সত্যকে পরিবর্তন করার ব্যাপারে নিষেধাজ্ঞা ইয়াহুদীদেরকে এ বদ অভ্যাসের জন্য তিরস্কার করা হচ্ছে যে, তারা জানা সত্তেও কখনও সত্য ও মিথ্যাকে মিশ্রিত করত, আবার কখনও সত্যকে গোপন করত এবং মিথ্যাকে প্রকাশ করত। তাদেরকে এ কুঅভ্যাস ত্যাগ করতে বলা হচ্ছে এবং উপদেশ দেয়া হচ্ছে যে, তারা যেন সত্যকে প্রকাশ করে ও স্পষ্টভাবে বর্ণনা করে। আর তারা যেন ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যাকে মিশ্রিত না করে, ইসলামের শিক্ষার সঙ্গে মিশ্রিত না করে। (তাবারী ১/৫৬৯) আর তারা তাদের কিতাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী পাচ্ছে তা যেন সর্বসাধারণের মধ্যে প্রকাশ করতে কার্পণ্য না করে। অতঃপর তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে যে, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তার উম্মাতের সাথে রুকু ও সাজদায় অংশগ্রহণ করতে থাকে, তাদের সাথে মিলেমিশে থাকে এবং তারা নিজেরাও যেন তারই উম্মাত হয়ে যায়। আনুগত্য ও অন্তরঙ্গতাকেও যাকাত বলা হয়। 'রুকুকারীদের সাথে রুকু কর' এর অর্থ এই যে, তারা যেন ভাল কাজে মুমিনদের সাথে অংশগ্রহণ করে। আর এ কাজগুলির মধ্যে সালাতই হল সর্বোত্তম । এ আয়াত দ্বারা অধিকাংশ আলিম জামা“আতের সাথে সালাত ফার্য হওয়ার দলীল গ্রহণ করেছেন । এখানে ইমাম কুরতবী (রহঃ) জামা'আত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। 8৪। তোমরা কি ,ব 19676» লোকদেরকে সৎ কাজে 55 ০০৮। ০৪৮০ নাদেশ করছ এবং তোমাদের 45৫8 পি নিজেদের সম্বন্ধে বিস্মৃত হচ্ছ? । ০95 (319 *5১1 0৯০? অথচ তোমরা গ্রন্থ পাঠ কর; তাহলে কি তোমরা হৃদয়ঙ্গম বি করছনা? রঃ
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।