[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ২১৬ পারা ১ ওয়া সাল্লামের অনুসরণের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে। কুরআন মাজীদ হতে উপদেশ গ্রহণ করতে, তাতে বর্ণিত নির্দেশাবলী পালন করতে এবং নিষিদ্ধ কাজ হতে বিরত থাকতে বলা হয়েছে। এ জন্যই এর পরেই আন্লাহ তাদেরকে বলছেন যে, তারা যেন সেই কুরআনের উপর বিশ্বাস স্থাপন করে যা তাদের নিজস্ব কিতাবেরও সত্যতা স্বীকার করে। এটা এনেছেন এমন নাবী যিনি নিরক্ষর আরাবী, সুসংবাদ প্রদানকারী, ভয় প্রদর্শনকারী, আলোকময় প্রদীপ সদৃশ, ধার নাম মুহাম্মাদ, যিনি তাওরাত ও ইঞ্ীলকে সত্য প্রতিপন্নকারী এবং যিনি সত্যের বিস্তার সাধনকারী। তাওরাত ও ইঞ্জীলেও মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা ছিল বলে তার আগমনই ছিল তাওরাত ও ইঞ্জীলের সত্যতার প্রমাণ। (ইবৃন আবী হাতিম ১/১৪৫) আর এ জন্যই তাদেরকে বলা হচ্ছে যে, তিনি তাদের কিতাবের সত্যতার প্রমাণরূপে আগমন করেছেন । সুতরাং তাদের অবগতি সত্বেও যেন তারা তাকে প্রথম অস্বীকার না করে বসে । কেহ কেহ বলেন যে, 4 এর 5 সর্বনামটি কুরআনের দিকে ফিরেছে। কেননা পূর্বে ০39 এসেছে। প্রকৃতপক্ষে দু'টি মতই সঠিক। কেননা কুরআনকে মান্য করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে মান্য করা এবং রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সত্যতা স্বীকার করে নেয়া। ১8৫ 4 এর ভাবার্থ হচ্ছে বানী ইসরাঈলের প্রথম কাফির। কারণ কুরাইশ বংশীয় কাফিররাও তো কুফরী ও অস্বীকার করেছিল । কিন্তু বানী ইসরাঈলের কুফরী ছিল আহলে কিতাবের প্রথম দলের কুফরী । এ জন্যই তাদেরকে প্রথম কাফির বলা হয়েছে। তাদের সেই অবগতি ছিল যা অন্যদের ছিলনা । “আমার আয়াতসমূহের পরিবর্তে তুচ্ছ বিনিময় গ্রহণ করনা। এর ভাবার্থ হচ্ছে এই যে, বানী ইসরাঈল যেন আল্লাহর আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে এবং তার রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সত্যতা স্বীকার ত্যাগ না করে। এর বিনিময়ে যদি সারা দুনিয়াও তারা পেয়ে যায় তথাপি আখিরাতের তুলনায় ওটা অতি তুচ্ছ ও নগণ্য । আর এটা স্বয়ং তাদের কিতাবেও বিদ্যমান রয়েছে। হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “যে বিদ্যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, তা যদি কেহ দুনিয়া লাভের উদ্দেশে শিক্ষা করে তাহলে সে কিয়ামাতের দিন জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেনা ।' (আবু দাউদ) নির্ধারণ না করে ধমীয়ি বিদ্যা শিক্ষা দেয়ার মজুরী নেয়া বৈধ । শিক্ষক যেন স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারেন এবং স্বীয় প্রয়োজনাদি

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।