[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ২০৮ পারা ১ দ্বিতীয়টির অর্থ হবে 8 “এ গাছের কারণেই শাইতান তাদের দু'জনকে ভুলিয়ে দেয় *১৪ শব্দটি ৬ এর কারণেও এসে থাকে। যেমন 4: ১৬ এর মধ্যে এসেছে । এ অবাধ্যতার কারণে তাদের জান্নাতী পোশাক, সেই পবিত্র স্থান, এ উত্তম আহার্য ইত্যাদি সব কিছুই ছিনিয়ে নেয়া হয় এবং তাদের বলা হয় £ “এখন পৃথিবীতেই তোমাদের আহার্য ইত্যাদি রয়েছে। কিয়ামাত পর্যন্ত তোমরা সেখানেই পড়ে থাকবে এবং সেখানে উপকার লাভ করবে ।' আদম (আঃ) ছিলেন অনেক লম্বা ইব্ন আবী হাতিম (রহঃ) উবাই ইব্‌ন কাব (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আল্লাহ তা'আলা আদমকে (আঃ) অনেক লম্বা করে সৃষ্টি করেছিলেন । তার চুল ছিল ঝাকরা ঘন যেন খেজুর গাছের ছড়ানো শাখা । আদম (আঃ) যখন নিষিদ্ধ গাছ থেকে আহার করলেন তখন তার শরীর বন্তমুক্ত হয়ে যায় এবং শরীরের আবৃত অংশ দৃষ্টিগোচর হয়ে পড়ে । তিনি তা লক্ষ্য করে জান্নাতের দিকে দৌড়াতে শুরু করেন। কিন্ত তার চুল একটি গাছের সাথে আটকে যায় । তিনি তা থেকে মুক্ত হতে চেষ্টা করেন। তখন আল্লাহ আর-রাহমান তাকে ডাক দিয়ে বলেন £ ওহে আদম! তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আর-রাহমানের (আল্লাহ) বাণী শুনে আদম (আঃ) বললেন 8 হে আমার রাব্ব! তা নয়, বরং আমি লজ্জিত । (ইব্‌ন আবী হাতিম ১/১২৯) আদম (আঃ) মাত্র এক ঘন্টা জান্নাতে ছিলেন ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, আদম (আঃ) আসরের পর হতে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতে ছিলেন। (হাকিম ২/৫৪২) ইব্ন আবী হাতিমও (রহঃ) বর্ণনা করেছেন যে, ইবৃন আব্বাস (রাঃ) বলেছেন ৪ আল্লাহ তাআলা আদমকে (আঃ) পৃথিবীতে প্রেরণ করেন মাক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থান “দাহনা” নামক জায়গায় । (ইবন আবী হাতিম ১/১৩১) হাসান বাসরী (রহঃ) বলেছেন ঃ আদমকে (আঃ) প্রেরণ করা হয়েছিল ভারতে এবং তীর স্ত্রী হাওয়াকে (আঃ) প্রেরণ করা হয়েছিল জিন্দা নগরীতে । ইবলিসকে পাঠানো হয়েছিল 'দাস্তামিসান' নামক স্থানে যা বাসরা থেকে কয়েক মাইল দূরে। এ ছাড়া সাপকে পাঠানো হয়েছিল “আসবাহানে' | (ইব্‌ন আবী হাতিম ১/১৩২)

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।