[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ২০৭ পারা ১ আহলে কিতাব ইত্যাদি আলেমগণ হতে ইব্ন আব্বাসের (রাঃ) বর্ণনা অনুসারে জানা যাচ্ছে যে, ইবলীসকে ধমক ও ভীতি প্রদর্শনের পর আদমের (আঃ) জ্ঞান প্রকাশ করে তার উপর তন্দ্রা চাপিয়ে দেন। অতঃপর তার বাম পাঁজর হতে হাওয়াকে (আঃ) সৃষ্টি করেন। চোখ খোলামাত্র আদম (আঃ) তাকে দেখতে পান এবং রক্ত ও গোশতের কারণে অন্তরে তার প্রতি প্রেম ও ভালবাসার সৃষ্টি হয়। অতঃপর বিশ্বপ্রভু উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং জান্নাতে বাস করার নির্দেশ দেন। আল্লাহ বলেন £ আমি বললাম ৪ হে আদম! তুমি ও তোমার স্ত্রী জানাতে অবস্থান কর এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর; কিম্ত এ বৃক্ষের নিকটবতাঁ হয়োনা, তাহলে তোমরা অত্যাচারীদের অন্ততুক্তি হয়ে যাবে ॥ (তাবারী ১/৫১৪) আল্লাহ আদমকে (আঃ) পরীক্ষা করলেন আল্লাহ তা'আলা আদমকে (আঃ) বলেন ঃ “হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দে অবস্থান কর এবং মনে যা ইচ্ছা তা খাও ও পান কর, আর এই বৃক্ষের নিকট যেওনা ।” এই বিশেষ বৃক্ষ হতে নিষেধ করা একটা পরীক্ষা ছিল। কেহ কেহ বলেন যে, এটা আঙ্গুর গাছ ছিল। আবার কেহ বলেন যে, এটা ছিল গমের গাছ। কেহ বলেছেন শীষ, কেহ বলেছেন খেজুর এবং কেহ কেহ ডুমুরও বলেছেন । এ গাছের ফল খেয়ে মানবীয় প্রয়োজন (পায়খানা-প্রস্রাব) দেখা দিত এবং ওটা জান্নাতের যোগ্য নয়। কেহ কেহ বলেন যে, এ গাছের ফল খেয়ে মালাইকা চিরজীবন লাভ করতেন । ইমাম ইব্‌ন জারীর (রহঃ) বলেন যে, ওটা কোন একটি গাছ ছিল যা থেকে খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিলেন। ওটা যে কোন নির্দিষ্ট গাছ ছিল তা কুরআন কারীম বা কোন সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত হয়না। তাছাড়া এ ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে খুবই মতভেদ রয়েছে। এটা জানলেও আমাদের কোন লাভ নেই এবং না জানলেও কোন ক্ষতি নেই। সুতরাং এ জন্য মাথা ঘামানোর প্রয়োজনই বা কি? মহান আল্লাহই এটা খুব ভাল জানেন। (তাবারী ১/৫২০) ইমাম রাযীও (রহঃ) এই ফাইসালাই দিয়েছেন। এবং সঠিক কথাও এটাই বটে। (৫: এর ৪ সর্বনামটি কেহ কেহ ৬ এর দিকে ফিরিয়েছেন, আবার কেহ কেহ 7০ এর দিকে ফিরিয়েছেন। একটি কিরা'আতে 8 এরূপও রয়েছে। তবে অর্থ হবে ঃ শাইতান তাদের দু'জনকে জান্নাত হতে পৃথক করে দেয় ।” আর

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।