[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ২০১ পারা ১ তাহলে ভবিষ্যতে আগত জিনিষের জ্ঞান তোমাদের কিরূপে হতে পারে? মালাইকা ইহা শোনা মাত্রই আল্লাহ তা“আলার পবিত্রতা ও শ্রেষ্ঠত্‌ বর্ণনা করতে এবং তাদের জ্ঞানের স্বল্পতা বর্ণনা করতে আরম্ভ করে বললেন যে, হে আল্লাহ! আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন, আমরা ততটুকুই জানি । সমস্ত জিনিসকে পরিবেষ্টনকারী জ্ঞান তো একমাত্র আপনারই আছে। আপনিই সমুদয় জিনিসের সংবাদ রাখেন। আপনার সমুদয় আদেশ-নিষেধ হিকমাতে পরিপূর্ণ । যাকে কিছু শিখিয়ে দেন তাও হিকমাত এবং যাকে শিক্ষা হতে বঞ্চিত রাখেন তাও হিকমাত। আপনি মহা প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক। “সুবহানাল্লাহ' এর অর্থ ইবৃন আব্বাস রোঃ) বলেন যে, “সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা, অর্থাৎ তিনি সমস্ত অশ্লীলতা থেকে পবিভ্র। উমার (রাঃ) একদা আলী (রাঃ) এবং তার পাশে উপঝিষ্ট অন্য কয়েকজন সাহাবীকে রোঃ) জিজ্ঞেস করেন £ “আমরা লা ইলাহা ইন্রাল্লাহ তো জানি, কিন্ত “সুবহানাল্লাহ কি কালেমা? আলী (রাঃ) উত্তরে বলেন 8 “এ কালেমাটি মহান আল্লাহ নিজের জন্য পছন্দ করেন এবং এতে তিনি খুব খুশি হন, আর এটা বলা তার নিকট খুবই প্রিয় ।' মাইমুন ইব্‌ন মাহরান (রহঃ) বলেন যে, ওতে আন্রাহর শ্রেষ্ঠতৃ এবং সমস্ত অশ্লীলতা হতে পবিত্র হওয়ার বর্ণনা রয়েছে। আদমের (আঃ) জ্ঞানের পরিচয় প্রদান আল্লাহ তা'আলা বলেন, ১০ ০4৬ ৮৫৮০৫ ৮৪৮ 62 ৫ ৩৪ 49 ০১৭3 9৬0 ০ পি ও শত এ 59 ১০ ১১৪৫ ৮: 5০ 39১3 হে আদম! তুমি তাদেরকে এ সকলের নামসমূহ বণনা কর; অতঃপর যখন সে তাদেরকে এগুলির নামসমূহ বলেছিল তখন তিনি বলেছিলেন £ আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয়ই আমি আসমান ও যমীনের অদৃশ্য বিষয় অবগত আছি এবং তোমরা যা একাশ কর ও যা গোপন কর আমি তাও পরিজ্ঞাত আছি?

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।