(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ২০০ পারা ১ আসবে, কিন্ত এখানেও এ উত্তরই পাবে । তিনি বলবেন ঃ “তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নিকট যাও। তীর পূর্বের ও পরের সমস্ত পাপ মার্জনা করা হয়েছে।' তারা সবাই আমার নিকট আসবে । আমি অগ্রসর হব। আমার প্রভুকে দেখা মাত্রই আমি সাজদাহয় পড়ে যাব। যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার পক্ষ থেকে মঞ্জুর না হবে ততক্ষণ আমি সাজদাহয় পড়েই থাকব । অতঃপর আল্লাহ বলবেন ৪ “মাথা উঠাও, যাঞ্চা কর দেয়া হবে; বল, শোনা হবে এবং সুপারিশ কর, গ্রহণ করা হবে ।' তখন আমি আমার মাথা উত্তোলন করব এবং আল্লাহর প্রশংসা করব যা তিনি আমাকে এ সময়েই শিখিয়ে দিবেন। অতঃপর আমি সুপারিশ করব। আমার জন্য সীমা নির্ধারণ করে দেয়া আসব । আবার আমার রাব্বকে দেখে এ রকমই সাজদাহয় পড়ে যাব । পুনরায় সুপারিশ করব । আমার জন্য সীমা নির্ধারিত হবে । তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তৃতীয়বার আসব । আবার চতুর্থবার আসব । শেষ পর্যন্ত জাহান্নামে শুধুমাত্র ওরাই থাকবে যাদেরকে কুরআন মাজীদ বন্দী রেখেছে এবং যাদের জন্য জাহান্নামে চির অবস্থান ওয়াজিব হয়ে গেছে (অর্থাৎ মুশরিক ও কাফির)।' সহীহ মুসলিম, সুনান নাসাঈ, সুনান ইব্ন মাজাহ ইত্যাদি গ্রন্থে শীফা'আতের এই হাদীসটি বিদ্যমান রয়েছে। (ফাতহুল বারী ৮/১০, মুসলিম ১/১৮১, নাসাঈ ৬/২৮৪, ৩৬৪; ইব্ন মাজাহ ২/১৪৪২) এখানে এই হাদীসটি আনার উদ্দেশ্য এই যে, এই হাদীসটিতে এ কথাটিও আছে 8 লোকেরা আদমকে (আঃ) বলবে “আল্লাহ আপনাকে সব জিনিষের নাম শিখিয়েছেন।” অতঃপর এ জিনিষগুলি মালাইকার সামনে পেশ করেন এবং তাদেরকে বলেন, “তোমরা যদি তোমাদের এ কথায় সত্যবাদী হও যে, সমস্ত মাখলুক অপেক্ষা তোমরাই বেশি জ্ঞানী বা এ কথাই সঠিক যে, যমীনে আল্লাহ খলীফা বানাবেননা তাহলে এসব জিনিসের নাম বল। এটাও বর্ণিত আছে যে, যদি তোমরা এ কথায় সত্যবাদী হও যে, “বানী আদম বিবাদ বিসম্বাদ ও রক্তারক্তি করবে' তাহলে এ গুলোর নাম বল। কিন্তু প্রথমটিই বেশি সঠিক মত। যেন এতে এ ধমক রয়েছে যে, আচ্ছা! তোমরা যে বলছ “যমীনে খলীফা হওয়ার যোগ্য আমরাই, মানুষ নয়, যদি তোমরা এতে সত্যবাদী হও তাহলে যেসব জিনিষ তোমাদের সামনে বিদ্যমান রয়েছে সেগুলির নাম বলতো? আর যদি তোমরা তা বলতে না পার তাহলে তোমাদের এটা বুঝে নেয়া উচিত যে, যা
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।