(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৯৯ পারা ১ আল্লাহ তা'আলা আদমকে (আঃ) সমস্ত জিনিসের নামই শিখিয়েছিলেন। প্রজাতিগত নাম, গুণগত নাম এবং ক্রিয়াগত নামও শিখিয়েছিলেন। ইব্ন আবী হাতিম (রহঃ) এবং ইব্ন জারীর (রহঃ) বর্ণনা করেন যে, আসীম ইব্ন কুরাইব (রহঃ) সাদ ইব্ন মা*বাদ রোঃ) থেকে বর্ণনা করেছেন যে, ইব্ন আব্বাসকে (রাঃ) জিজ্ঞেস করা হল £ আল্লাহ কি তাকে (আদম আঃ) বিভিন্ন পাত্রের কথা শিখিয়েছিলেন? তিনি উত্তরে বললেন ৪ হ্যা, এমনকি কিভাবে বাহু ত্যাগ করতে হবে। (তাবারী ১/৪৭৫) একটি সুদীর্ঘ হাদীস এ আয়াতের তাফসীরে ইমাম বুখারী (রহঃ) এ হাদীসটি এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “কিয়ামাতের দিন ঈমানদারগণ একত্রিত হয়ে বলবে, “আমরা যদি কোন একজনকে সুপারিশকারীরূপে আল্লাহর নিকট পাঠাতাম তাহলে কতই না ভাল হত।” সুতরাং তারা সবাই মিলে আদমের (আঃ) নিকট আসবে এবং তাকে বলবে, “আপনি আমাদের সবারই পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বহস্তে সৃষ্টি করেছেন, স্বীয় মালাইকার দ্বারা আপনাকে সাজদাহ করিয়েছেন, আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছেন । সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন যেন আমরা আমাদের এই স্থানে শান্তি লাভ করতে পারি ।” এ কথা শুনে তিনি উত্তরে বলবেন 8 আমার এ যোগ্যতা নেই ।” তার স্বীয় পাপের কথা স্মরণ হয়ে যাবে, সুতরাং তিনি লজ্জিত হবেন। তিনি বলবেন £ “তোমরা নুহের (আঃ) কাছে যাও । তিনি প্রথম রাসূল যাঁকে আল্লাহ পৃথিবীবাসীর নিকট পাঠিয়েছিলেন ।” তারা এ উত্তর শুনে নৃহের (আঃ) নিকট আসবে । তিনিও এ উত্তরই দিবেন এবং আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে স্বীয় পুত্রের জন্য প্রার্থনার কথা স্মরণ করে তিনি লঙ্জিত হবেন এবং বলবেন £ “তোমরা রাহমানের (আল্লাহর) বন্ধু ইবরাহীমের (আঃ) নিকট যাও । তারা সবাই তার কাছে আসবে, কিন্তু এখানেও এ উত্তরই পাবে । তিনি বলবেন ৪ “তোমরা মুসার (আঃ) কাছে যাও, তার সাথে আল্লাহ তা'আলা কথা বলেছিলেন এবং তাকে তাওরাত দান করেছিলেন ।” এ কথা শুনে সবাই মুসার (আঃ) নিকট আসবে এবং তার নিকট এ প্রার্থনাই জানাবে । কিন্তু এখানেও একই উত্তর পাবে। প্রতিশোধ গ্রহণ ছাড়াই একটি লোককে মেরে ফেলার কথা তার স্মরণ হবে এবং তিনি লজ্জাবোধ করবেন ও বলবেন ঃ “তোমরা ঈসার (আঃ) কাছে যাও। তিনি আল্লাহর বান্দা, তার রাসুল, তার কালেমা এবং তার রূহ্।' এরা সবাই এখানে
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।