(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১৯৬ পারা ১ আল্লাহই সব জানেন অর্থাৎ মালাইকা নিজেদের দলের সবাইকে সমান মনে করে থাকে, অথচ প্রকৃতপক্ষে তা নয়। কেননা তাদের মধ্যে ইবলিসও একজন । খালীফা/প্রতিনিধি নিয়োগ করার বাধ্য-বাধকতা ইমাম কুরতবী রেহঃ) প্রভৃতি মনীষীগণ এই আয়াত হতে দলীল গ্রহণ করেছেন যে, খলীফা নির্ধারণ করা ওয়াজিব। তিনি মতবিরোধের মীমাংসা করবেন, ঝগড়া বিবাদ মিটিয়ে দিবেন, অত্যাচারী হতে অত্যাচারিত ব্যক্তির প্রতিশোধ নিবেন, “হুদুদ" কায়েম করবেন, অন্যায় ও পাপের কাজ হতে জনগণকে বিরত রাখবেন ইত্যাদি বড় বড় কাজগুলি যার সমাধান ইমাম ছাড়া হতে পারেনা । এসব কাজ ওয়াজিব এবং এগুলি ইমাম ছাড়া সম্পন্ন হতে পারেনা, আর যা ছাড়া কোন ওয়াজিব সম্পন্ন হয়না ওটাও ওয়াজিব । সুতরাং খালীফা নির্ধারণ করা ওয়াজিব সাব্যস্ত হল। ইমামতি হয়ত বা কুরআন ও হাদীসের স্পষ্ট শব্দের দ্বারা লাভ করা যাবে। যেমন আহলে সুন্নাতের একটি জামা'আতের আবু বাকর সিদ্দীক (রাঃ) সম্পর্কে ধারণা এই যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম খিলাফাতের জন্য তার নাম নিয়েছিলেন । কিংবা কুরআন ও হাদীসে ওর দিকে ইঙ্গিত আছে। যেমন আহলে সুন্নাতৈরই অপর একটি দলের প্রথম খালীফার ব্যাপারে ধারণা এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ইঙ্গিতে খিলাফাতের জন্য তার নাম উল্লেখ করেছিলেন । অথবা হয়ত একজন খলীফা তার পরবর্তা খলীফার নাম বলে যাবেন। যেমন আবু বাকর (রোঃ) উমারকে (রাঃ) তার স্থলবততী করে গিয়েছিলেন । কিংবা তিনি হয়ত সৎলোকদের একটি কমিটি গঠন করে খলীফা নির্বাচনের দায়িত্ভার তাদের উপর অর্পণ করে যাবেন যেমন উমার (রাঃ) এরূপ করেছিলেন। অথবা আহলে হিল্নওয়াল আক্দ (অর্থাৎ প্রভাবশালী সেনাপতিগণ, আলেমগণ, সলোকগণ ইত্যাদি) একত্রিতভাবে তার হাতে বাইআত করবেন, তাদের কেহ কেহ বাইআত করে নিলে অধিকাংশের মতে তাকে মেনে নেয়া ওয়াজিব হয়ে যাবে। ইমাম হওয়ার জন্য পুরুষ লোক হওয়া, আযাদ হওয়া, বালিগ হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, মুসলিম হওয়া, সুবিচারক হওয়া, ধর্ম বিষয়ে অভিজ্ঞ হওয়া, যুদ্ধ বিদ্যায় পারদর্শী হওয়া, সাধারণ অভিমত সম্পর্কে অভিজ্ঞ হওয়া এবং কুরাইশী হওয়া ওয়াজিব ।
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।