[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৯৫ পারা ১ তাদের অনুমতি নেই, তাতে তারা মুখ খুলেনা।” (এটাও স্পষ্ট কথা যে, মালাইকার স্বভাব হিংসা হতে পবিত্র) বরং সঠিক ভাবার্থ এই যে তাদের এ প্রশ্ন করার উদ্দেশ্য ছিল শুধুমাত্র এর হিকমাত জানার ও এর রহস্য প্রকাশ করার, যা তাদের বোধশক্তির উধ্র্বে ছিল। আল্লাহ তো জানতেনই যে, এ শ্রেষ্ঠ জীব বিবাদ ও ঝগড়াটে হবে। কাজেই ভদ্রভাবে জিজ্ঞেস করলেন ৪ “এ রকম মাখলুক সৃষ্টি করার মধ্যে বিশ্বপ্রভুর কি নিপুণতা রয়েছে? যদি ইবাদাতেরই উদ্দেশে হয় তাহলে ইবাদাত তো আমরাই করছি। আমাদের মুখেই তো সদা তার তাস্বীহ ও প্রশংসাগীত উচ্চারিত হচ্ছে এবং আমরা ঝগড়া বিবাদ ইত্যাদি হতেও পবিভ্র। তথাপি এরূপ বিবাদী মাখলুক সৃষ্টি করার মধ্যে কি যৌক্তিকতা রয়েছে? মহান আল্লাহ তাদের এই প্রশ্নের উত্তরে বলেন যে, তারা দুনিয়ায় ঝগড়া- বিবাদ, কাটাকাটি, মারামারি ইত্যাদি করবে এই জ্ঞান তার আছে। তথাপি তাদেরকে সৃষ্টি করার মধ্যে যে নিপুণতা ও দুরদর্শিতা রয়েছে তা একমাত্র তিনিই জানেন। তিনি জানেন যে, তাদের মধ্যে নাবী রাসূল; সত্যবাদী, শহীদ, সত্যের উপাসক, ওয়ালী, সৎ, আল্লাহর নৈকট্য লাভকারী, আলেম, আল্লাহভীরু, প্রভৃতি মহা-মানবদের জন্ম লাভ ঘটবে, যারা তার নির্দেশাবলী যথারীতি মান্য করবে এবং তারা তার বার্তাবাহকদের ডাকে সাড়া দিবে । সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, দিনের মালাইকা সুবহি সাদিকের সময় আসেন এবং আসরের সময় চলে যান। সে সময় রাতের মালাইকা আগমন করেন, তারা আবার সকালে চলে যান। আগমনকারীগণ যখন আগমন করেন তখন অন্যেরা চলে যান। অতএব তারা ফাজর ও আসরে জনগণকে পেয়ে থাকেন এবং মহান আল্লাহর দরবারে তার প্রশ্নের উত্তরে দুই দলই এ কথা বলেন 8 “আমরা যাবার সময় আপনার বান্দাদেরকে সালাতে পেয়ে ছিলাম এবং আসার সময়ও তাদেরকে সালাতে ছেড়ে এসেছি।' (ফাতহুল বারী ১৩/৪২৬) এটাই হল মানব সৃষ্টির যৌক্তিকতা যার সম্বন্ধে মহান আল্লাহ মালাইকাকে বলেছিলেন ঃ নিশ্চয় আমি যা জানি তোমরা তা জাননা ।' এ মালাইকাকে তা দেখার জন্যও পাঠানো হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 “দিনের আমলগুলি রাতের পূর্বে এবং রাতের আমলগুলি দিনের পূর্বে আল্লাহর নিকট উঠে যায়।” (মুসলিম ১৭৯) মোট কথা, মানব সৃষ্টির মধ্যে যে ব্যাপক দূরদর্শিতা নিহিত ছিল সে সম্পর্কে মহান আন্লাহ বলেন যে, এটা তাদের “আমরাই তো আপনার তাস্বীহ পাঠ করি' এ কথার উত্তরে বলা হয়েছে যে,

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।