[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ঃ বাকারাহ ১৯২ পারা ১ আকাশে তিনি মালাইকাকে সৃষ্টি করেন, যার জ্ঞান তিনি ছাড়া আর কারও নেই। দুনিয়ার আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেন এবং ওগুলিকে শাইতান হতে নিরাপত্তা লাভের মাধ্যম বানিয়ে দেন। এসব সৃষ্টি করার পর বিশ্বপ্রভ আরশের উপর অধিষ্ঠিত হন। এ আয়াত এ আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ যা সূরা সাজদায় (৪১ ৪ ১১) বর্ণিত হয়েছে। জগত সৃষ্টির মোট সময় তাফসীর ইব্‌ন জারীরে রয়েছে ঃ আবদুল্লাহ ইব্ন সাঈদ (রাঃ) বলেন যে, রোববার হতে মাখলুকের সৃষ্টিকাজ আরম্ভ হয়। দুর্দিনে সৃষ্টি করা হয় যমীন, দুদিনে যমীনের সমস্ত জিনিস এবং দুর্দিনে আসমান সৃষ্টি করা হয়। শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয়। এ সময়েই আদমকে (আঃ) সৃষ্টি করা হয় এবং এ সময়েই কিয়ামাত সংঘটিত হবে। মুজাহিদ (রহঃ) বলেন যে, মহান আল্লাহ পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করেছেন। ওটা হতে যে ধোঁয়া উপরের দিকে উঠেছে তা হতে আকাশ নির্মাণ করেন যা একটির উপর আর একটি এভাবে সাতটি এবং যমীনও একটির নীচে আরেকটি এভাবে সাতটি ৷ এ আয়াত দ্বারা স্পষ্টভাবে জানা যাচ্ছে যে, পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করা হয়েছে। যেমন সুরা সাজদাহয় রয়েছে । আলেমগণ এ বিষয়ে একমত । সহীহ বুখারীতে আছে, ইব্ন আব্বাস (রাঃ) এ সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি উত্তরে বলেছিলেন যে, যমীন তো আকাশসমূহের পূর্বে সৃষ্টি হয়েছে, কিন্তু বিছানো হয়েছে পরে। (ফাতহুল বারী ৮/৪১৭) সাধারণ আলেমদেরও উত্তর এটাই । অতীতের এবং বর্তমানের অনেক তাফসীরকারক একই রকম বর্ণনা করেছেন যা সুরা নাযিআত এর তাফসীরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে “দুহা' শব্দটিরও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ঃ টিটি পায়ো রনি এ দি. ১৮ ৮৮-88-৮৮০১ ৮৯ €গ 64251052445 ৬৪০ ৫৪৫৮৮5৩85০০? এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন ॥ তিনি ওটা হতে বাহিত করেছেন ওর পানি ও তৃণ, আর পর্রতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন। (সূরা নাধি'আত, ৭৯ ৪ ৩০-৩২) কুরআন মাজীদে ৮৫৮১ শব্দটি আছে এবং এর পরে পানি, চারা, পাহাড় ইত্যাদির বর্ণনা আছে। এ শব্দটির ব্যাখ্যা যেন নিম্নরূপ ঃ মহান আল্লাহ যে যে

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।