[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৯১ পারা ১ কেহ কেহ বলেছেন যে, পরবর্তী আয়াতটিতে আসমানের সৃষ্টির পরে যমীন বিছিয়ে দেয়া ইত্যাদি বর্ণিত হয়েছে, সৃষ্টি করা নয়। তাহলে ঠিক আছে যে, প্রথমে যমীন সৃষ্টি করেছেন, পরে আসমান । অতঃপর যমীনকে ঠিকভাবে সাজিয়েছেন। এতে আয়াত দু'টি পরস্পর বিরোধী আর থাকলনা। এ দোষ হতে মহান আল্লাহর কালাম সম্পূর্ণ মুক্ত। আসমানের পূর্বে পৃথিবী সৃষ্টি করা হয়েছে ৮ ৯৮১৭ ৬ ও ৮ 3 ৬৭০ ১৯ গৃথিবীতে যা কিছু আছে সমস্ত ই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন - এ আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ (রহঃ) বলেন যে, আকাশ সৃষ্টির পূর্বে আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করেন। ওর থেকে ধু্ের সৃষ্টি | ইব্‌ন মাসউদ (রাঃ), ইব্‌ন আব্বাস (রাঃ) এবং আরও কয়েকজন সাহাবী রোঃ) হতে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলার আরশ পানির উপরে ছিল। এর পূর্বে তিনি কোন কিছু সৃষ্টি করেননি । অতঃপর যখন তিনি অন্যান্য জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি পানি হতে ধূ্র বের করেন এবং সেই ধুত্র উপরে উঠে যায়। তা হতে তিনি আকাশ সৃষ্টি করেন। তারপর পানি শুকিয়ে যায় এবং ওকে তিনি যমীনে পরিণত করেন। এবং পরে পৃথক পৃথকভাবে সাতটি যমীন সৃষ্টি করেন। যমীন কাপতে থাকলে আল্লাহ তার উপর পাহাড় স্থাপন করেন, তখন তা থেমে যায়। আল্মাহ তা'আলার এ কথার অর্থ এটাই ঃ আমি ভূ-পৃষ্ঠে পর্বতমালা স্থাপন করেছি, যেন তা তাদেরকে নিয়ে টলমল করতে না পারে। পাহাড়, যমীনে উৎপাদিত শস্য এবং যমীনের প্রত্যেকটি জিনিস মঙ্গল ও বুধ এই দু"দিনে সৃষ্টি করেন। এরই বর্ণনা পূর্বে বর্ণিত আয়াতটিতে রয়েছে। অন্যত্র বর্ণিত হয়েছে ঃ ০৮২ ০ গণ এ ও ৮ অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুমপুঞ্জ বিশেষ । (সুরা হা-মীম সাজদাহ, ৪১ £ ১১) এরপর বলা হয়েছেঃ ০9০০ শ্ল ১৮0 গা এ| এন তি অতঃপর ভিনি আকাশের প্রতি মনঃসংযোগ করেন, অতঃপর সু আকাশ সুবিন্যস্ত করেন। অর্থাৎ এক একটি আকাশের উপর আর একটি আকাশ এবং এক একটি যমীনের নীচে যমীন সৃষ্টি করে মোট সাতটি আকাশ ও সাতটি যমীন সৃষ্টি করেন।

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।