[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১৮৬ পারা ১ একাত্মবাদ এবং তার নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নাবুওয়াতকে স্বীকার করা, যার প্রমাণে প্রকাশ্য নিদর্শনাবলী ও বড় বড় মুজিযা বিদ্যমান রয়েছে। আর ওটা ভেঙ্গে দেয়ার অর্থ হচ্ছে তাওহীদ ও সুন্নাত হতে মুখ ফিরিয়ে নেয়া এবং অস্বীকার করা । এই কথাটিই বেশি মযবুত ও যুক্তিসঙ্গত। ইমাম যামাখশারীর (রহঃ) মতামতও এদিকেই। তিনি বলেন যে, অঙ্গীকারের অর্থ হচ্ছে আল্লাহর একাত্বাদে বিশ্বাস করা, যা মানবীয় প্রকৃতির অন্তর্ভুক্ত । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছিলেন ঃ “আমি কি তোমাদের প্রভূ নই?' তখন সবাই উত্তর দিয়েছিল £ হ্যা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু ।' অতঃপর যেসব কিতাব দেয়া হয়েছে তাতেও অঙ্গীকার করানো হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেন ঃ “তোমরা আমার অঙ্গীকার পুরা কর, আমিও তোমাদের অঙ্গীকার পুরা করব ।” কেহ কেহ বলেন যে, অঙ্গীকারের ভাবার্থ হচ্ছে সেই অঙ্গীকার যা আত্মাসমূহের নিকট হতে নেয়া হয়েছিল, যখন তাদেরকে আদমের (আঃ) পৃষ্ঠদেশ হতে বের করা হয়েছিল । যেমন আল্লাহ তা'আলা বলেন £ “তোমাদের প্রভু যখন আদমের (আঃ) সন্তানদের নিকট অঙ্গীকার নিয়েছিলেন, আমিই তোমাদের প্রভূ এবং তারা সবাই স্বীকার করেছিল ।' আর একে ভেঙ্গে দেয়ার অর্থ হচ্ছে একে ছেড়ে দেয়া । এ সমুদয় কথা তাফসীর ইব্‌ন জারীরে উদ্ধৃত করা হয়েছে। মুনাফিকের লক্ষণ আবুল আলীয়া (রহঃ) বলেন £ “আল্লাহর অঙ্গীকার ভেঙ্গে দেয়া যা মুনাফিকদের কাজ ছিল, তা হচ্ছে এই ছয়টি অভ্যাস ৪ (১) কথা বলার সময় মিথ্যা বলা, (২) প্রতিজ্ঞা ভঙ্গ করা, (৩) গচ্ছিত বন্ত আত্মসাৎ করা, (৪) আল্লাহর অঙ্গীকার দৃঢ় করণের পর তা ভঙ্গ করা (৫) যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে তা বিচ্ছিন্ন করা এবং ৬) পৃথিবীতে বিবাদের সৃষ্টি করা। তাদের এই ছয়টি অভ্যাস তখনই প্রকাশ পায় যখন তারা জয়যুক্ত হয়। আর যখন তারা পরাজিত হয় তখন তারা প্রথম তিনটি কাজ করে থাকে ।” সুদ্দী (রহঃ) বলেন যে, কুরআনের আদেশ ও নিষেধাবলী পড়া, সত্য বলে জানা, অতঃপর না মানাও ছিল অঙ্গীকার ভঙ্গ করা । আল্লাহ যা মিলিত রাখার নির্দেশ দিয়েছেন-এর ভাবার্থ হচ্ছে আত্মীয়তার বন্ধন অবিচ্ছিন্ন রাখা এবং আত্মীয়দের হক আদায় করা ইত্যাদি। যেমন কুরআন মাজীদে এক জায়গায় আছে ঃ ৮2০৯51৮৮86-556518 হা ভি ৬৮৮৬০ ০1৪৫ শা 1275০৮১] -৮ 01 ৪৮ ০1 তে

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।