[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১৮৪ পারা ১ এ এর ০০৮টির ৯৪ হচ্ছে ০৬০ অর্থাৎ মু'মিন এ দৃষ্ান্তকে আল্লাহর পক্ষ হতে সত্য মনে করে, আর কাফিরেরা কথা বানিয়ে থাকে । যেমন সুরা মুদ্দাসসিরে আছে ঃ “এবং জাহান্নামের কর্মচারী আমি শুধু ফেরেস্তাদেরকেই নিযুক্ত করেছি, আর আমি তাদের সংখ্যা শুধু এরূপ রেখেছি যা কাফিরদের বিভ্রান্তির উপকরণ হয়, এজন্য যে, কিতাবীগণ যেন বিশ্বস্ত হয় এবং ঈমানদারদের ঈমান আরও বর্ধিত হয়, আর কিতাবীগণ ও মুমিনগণ সন্দেহ না করে, আর যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং কাফিরেরা যেন বলে যে, এ বিস্ময়কর উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? এরূপেই আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করে থাকেন, আর যাকে ইচ্ছা হিদায়াত করে থাকেন; আর তোমার প্রভুর সৈন্যবাহিনীকে তিনি ছাড়া কেহই জানেনা, আর এটা শুধু মানুষের উপদেশের জন্য । এখানেও হিদায়াত ও গুমরাহীর বর্ণনা রয়েছে। সাহাবীগণ (রাঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা মুনাফিক পথভ্রষ্ট হয় এবং মু'মিন সুপথ প্রাপ্ত হয়। মুনাফিকরা ভ্রান্তির মধ্যে বেড়েই চলে, কেননা এ দৃষ্টান্ত যে সত্য তা জানা সত্তেও তারা একে অবিশ্বাস করে, আর মু'মিন এটা বিশ্বাস করে ঈমান আরও বাড়িয়ে নেয় । ১:৪৬ এর ভাবার্থ হচ্ছে 'মুনাফিক'। কেহ কেহ এর অর্থ নিয়েছেন কাফির'-যারা জেনে শুনে অস্বীকার করে। সা'দ (রোঃ) বলেন যে, এর দ্বারা খারেজীদেরকে বুঝান হয়েছে। যে ব্যক্তি আনুগত্য হতে বেরিয়ে যায়, আরাবী পরিভাষায় তাকে ফাসিক বলা হয়। খোলস সরিয়ে খেজুরের শীষ বের হলে আরাবেরা ৬০4 বলে থাকে। ইদুর গর্ত থেকে বেরিয়ে ক্ষতি সাধন করতে থাকে বলে ওকেও 2. বলা হয়। অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “পাঁচটি প্রাণী 'ফাসিক' । কাবা ঘরের মধ্যে এবং ওর বাইরে এদেরকে হত্যা করা হবে । এগুলো হচ্ছে £ ১। কাক, ২। চিল, ৩। বিচ্ছু, ৪। ইদুর এবং ৫। কালো কুকুর। (ফাতহুল বারী ৬/৪০৮, মুসলিম ২/৮৫৬) সুতরাং কাফির এবং প্রত্যেক অবাধ্যই ফাসিকের অন্তর্ভুক্ত । কিন্ত কাফিরদের ফাসিকী সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে খারাপ। আর এ আয়াতে ফাসিকের ভাবার্থ হচ্ছে কাফির। আল্লাহই সবচেয়ে বেশি জানেন।

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।