[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১৭৬ পারা ১ করেন যে, এ শাস্তি নির্দিষ্ট করে রাখা হয়েছে সেই সব অবিশ্বাসীদের জন্য যারা অন্যান্য অবিশ্বাসীদের অনুসরণ করেছে। (তাবারী ১/৩৮৩) এখানে এর অর্থ হচ্ছে গন্ধকের পাথর যা অত্যন্ত কালো, বড় এবং দুর্গন্ষময়, যার আগ্তনে অত্যন্ত তেজ থাকে । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে নিরাপদে রাখুন । কেহ কেহ বলেছেন যে, এটা হতে উদ্দেশ্য হচ্ছে এ পাথরগুলো যেগুলোর ছবি ইত্যাদি বানানো হত, অতঃপর এগুলোকে পুঁজা করা হত। যেমন এক জায়গায় আছে ঃ কর্তা ০৫ পার & টটরেনা র্ ৫টি আপস 401৮১ ০৮ ২০৮-৮০ ০৩ ৮০] তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদাত কর সেগুলিতো জাহারামের ইন্ধন । (সুরা আশ্গিয়া, ২১ 8 ৯৮) জাহান্নাম কী এখনও বর্তমান? ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, যে ব্যক্তি কুফরীর উপর রয়েছে তার জন্যও এ শাস্তি তৈরী আছে। এই আয়াত দ্বারা এই দলীল গ্রহণ করা হয়েছে যে, জাহান্নাম এখনও বিদ্যমান ও সৃষ্ট রয়েছে। কেননা (০21 শব্দ ব্যবহার করা হয়েছে। এর দলীল স্বরূপ বহু হাদীসও রয়েছে। একটি সুদীর্ঘ হাদীসে আছে, জান্নাত ও জাহান্নামে তর্ক হল। (মুসলিম ৪/২১৮৬) অন্য হাদীসে রয়েছে ঃ 'জাহান্নাম আল্লাহ তা'আলার নিকট আরয করল ৪ হে আমার রাব্ব! আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করছে। সুতরাং তাকে শীতকালে একটি এবং গ্রীষ্মকালে একটি শ্বাস নেয়ার অনুমিত দেয়া হল।” (বুখারী ৫২৭, তিরমিযী ৭/৩১৭) তৃতীয় হাদীসে আছে, সাহাবীগণ (রাঃ) বলেন 8 “আমরা একদিন একটি বড় শব্দ শুনতে পাই। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করি 8 “এটা কিসের শব্দ?' তিনি বলেন ঃ “সত্তর বছর পূর্বে একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজ সেখানে পৌছেছে (মুসলিম ৪/২১৮৪) চতুর্থ হাদীস এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সূর্য গ্রহণের সালাত আদায় করা অবস্থায় জাহান্নামকে দেখেছিলেন। ৫ম হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মিরাষের রাতে জাহান্নাম ও তার শাস্তি অবলোকন করেছিলেন। এরকমই আরও সহীহ মুতাওয়াতির হাদীস রয়েছে।

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।