(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ১৭২ পারা ১ কুরআন কাব্য নয় পবিত্র কুরআনে কোন আজে বাজে কথা, ক্রীড়া-কৌতুক এবং মিথ্যা অপবাদ নেই যা সাধারণতঃ কবিদের কবিতায় পাওয়া যায়। বরং তাদের কবিতার কদর ও মুল্য ওরই উপর নির্ভর করে। বহুল প্রচলিত একটি প্রবাদ আছে যে, 44২৬1 44581 অর্থাৎ যা খুব বেশি মিথ্যা তা খুব বেশি সুস্বাদু । লম্বা চওড়া জোরালো প্রশংসামূলক কবিতাগুলিকে দেখা যায় যে, তা অতিরঞ্জিত ও মিথ্যা মিশ্রিত। ওতে থাকবে নারীদের প্রশংসা ও সৌন্দর্য বর্ণনা, ঘোড়া ও মদের প্রশংসা, কোন মানুষের অতিরিক্ত প্রশংসা, উদ্তীসমূহের ভূষণ ও সাজ-সজ্জা, বীরত্বের অতিরঞ্জিত গীত, যুদ্ধের চালবাজী কিংবা ডর-ভয়ের কাল্পনিক দৃশ্য । এতে না আছে কোন দুনিয়ার উপকার, না আছে কোন দীনের উপকার । এতে শুধু কবির বাকপটুতা ও কথা-শিল্প প্রকাশ পায় । চরিত্রের উপরেও ওর কোন ভাল প্রভাব পড়েনা, আমলের উপরেওনা । সম্পূর্ণ কবিতার মধ্যে দু" একটি ভাল ছন্দ হয়ত পাওয়া যাবে, কিন্তু বাকী সবগুলোই আজে বাজে কথায় ভর্তি থাকে। পক্ষান্তরে কুরআনুল হাকীমের প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে, ওর এক একটি শব্দ ভাষা-মাধুর্ষে, দীন ও দুনিয়ার উপকারে এবং মঙ্গল ও কল্যাণে ভরপুর । আবার বাক্যের বিন্যাস ও সৌন্দর্য, শব্দের গীথুনী, রচনার গঠন শৈলী অর্থের সুস্পষ্টতা এবং বিষয়ের পবিত্রতা যেন সোনায় সোহাগা। এর খবরের আস্বাদন, এর বর্ণনাকৃত ঘটনাবলীর সরলতা মৃত সঞ্জীবনী, এর সংক্ষেপণ উচ্চ আদর্শ, এর বিশ্লেষণ মুজিযার প্রাণ । এর কোন কিছুর পুনরাবৃত্তি দিগুণ স্বাদ দিয়ে থাকে । মনে হয় যেন খাটি মুক্তার বৃষ্টি বর্ষণ হচ্ছে। বার বার পড়লেও মনে বিরক্তি আসবেনা । স্বাদ গ্রহণ করতে থাকলে সব সময় নতুন স্বাদ পাওয়া যাবে। বিষয়বস্তু অনুধাবন করতে থাকলে শেষ হবেনা । এটা একমাত্র কুরআনুল হাকীমের বৈশিষ্ট্য । এর ভয় প্রদর্শন, ধমক এবং শাস্তির বর্ণনা মযবুত পাহাড়কেও নাড়িয়ে দেয়, মানুষের অন্তর তো কি ছার! এর অঙ্গীকার, সুসংবাদ, দান ও অনুগধহের বর্ণনা অন্তরের শুষ্ক কুঁড়ির মুখ খুলে দেয়। এটা ইচ্ছা ও আকাংখার প্রশমিত আবেগের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী এবং জান্নাত ও আরামের সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে উপস্থাপনকারী । এতে মন আনন্দিত হয় এবং চক্ষু খুলে যায়। এতে আগ্রহ উৎপাদক ঘোষণা হচ্ছে 8 পি রপশ ৭4৮০1 7৩ /০৫ ৬:৫6 রা [ ০ জপ পা পার ০9০ 15615 ঢা 9556 ৩০ ০৬ 16 ৮ ০ %
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।