[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২৪ বাকারাহ ১৭১ পারা ১ একটি আয়াতেরও উত্তর দিতে সমর্থ হয়নি। সুতরাং পবিত্র কুরআনের একটি মুজিা তো এই যে, তারা এর মত একটি ছোট সুরাও রচনা করতে পারেনি । কুরআনুল হাকীমের দ্বিতীয় মুজিযা এই যে, তারা কখনও এর মত কিছুই রচনা করতে পারবেনা যদিও তারা সবাই একত্রিত হয় এবং কিয়ামাত পর্যন্ত চেষ্টা করে, আল্লাহ তা'আলার ভবিষ্যদ্বাণীর সত্যতা প্রমাণিত হয়ে গেল। সেই যুগেও কারও সাহস হয়নি, তার পরে আজ পর্যন্তও হয়নি এবং কিয়ামাত পর্যন্তও কারও সাহস হবেনা । আর এটা হবেই বা কিরূপে? যেভাবে আল্লাহর সত্ত্বা অতুলনীয়, তার বাণীও তদ্রুপ অতুলনীয় । যেহেতু কুরআন হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টি, তাই অন্যরা কিভাবে এরপ সৃষ্টি করতে সক্ষম হবে, যাদেরকে আল্লাহই সৃষ্টি করেছেন? যাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের বাক্য কি করে স্রষ্টার সমতুল্য হতে পারে? কুরআনের মুজিযা কুরআনুল কারীমকে এক নযর দেখলেই তার প্রকাশ্য ও গোপনীয়, শাব্দিক ও অর্থগত সব কিছু এমনভাবে প্রকাশ পায় যা সৃষ্টজীবের শক্তির বাইরে। স্বয়ং বিশ্বপ্রভু বলেন £ এটি (কুরআন) এমন কিতাব যার আয়াতগুলি প্রমাণাদি ঘ্বারা) মযবুত করা হয়েছে । অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে; এজ্ঞাময়ের (আল্লাহর) পক্ষ হতে । (সুরা হুদ, ১১ ৪ ১) সুতরাং শব্দ সংক্ষিপ্ত এবং অর্থ বিশ্লেষিত কিংবা শব্দ বিশ্লেষিত এবং অর্থ সংক্ষিপ্ত। কাজেই কুরআন স্বীয় শব্দ ও রচনায় অতুলনীয়, এর প্রতিদ্বন্দিতা করতে সারা দুনিয়া সম্পূর্ণরূপে অপারগ ও অসমর্থ । পূর্ব যুগের যেসব সংবাদ দুনিয়ার অজানা ছিল তা হুবহু এই পবিত্র কালামে বর্ণিত হয়েছে, আগামীতে যা ঘটবে তারও আলোচনা রয়েছে এবং অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে । এর মধ্যে সমস্ত ভাল কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ রয়েছে। আল্লাহ তাআলা সত্যই বলেন ঃ 35০5 ৪৩৬০ ০4445 তোমার রবের বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ । (সুরা আন“আম, ৬ £ ১১৫) এই পবিত্র কুরআন সমস্তটাই সত্য, সত্যবাদিতা, সুবিচার এবং হিদায়াতে ভরপুর ।

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।