[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৭০ পারা ১ আর এই কুরআন কল্পনা গ্রসূত নয় যে, আল্লাহ ছাড়া অন্য কারও দারা প্রকাশিত হয়েছে, এটা তো সেই কিতাবের সত্যতা প্রমাণকারী যা এর পূর্বে (নাযিল) হয়েছে, এবং আবশ্যকীয় বিধানসমূহের বিশদ বর্ণনাকারী, (এবং) এতে কোন সন্দেহ নেই (এটি) বিশ্বের রবের পক্ষ হতে (নািল) হয়েছে । তারা কি এরপ বলে যে, এটি তার (নাবীর) স্বরচিত? তুমি বলে দাও £ তাহলে তোমরা এর অনুরূপ একটি সুরা আনয়ন কর এবং গাইরুল্লাহ হতে যাকে ইচ্ছা ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও । (সুরা ইউনুস, ১০ ৪ ৩৭-৩৮) এ সমস্ত আয়াত তো মাক্কা মুকার্রামায় অবতীর্ণ হয়েছে এবং মাক্কাবাসীকে এর মুকাবিলায় অসমর্থ সাব্যস্ত করে মাদীনায়ও এ বিষয়ের পুনরাবৃত্তি হয়েছে, যেমন উপরের আয়াত। 4 এর “ সর্বনামটিকে কেহ কেহ কুরআনের দিকে ফিরিয়েছেন। অর্থাৎ এর (কুরআনের) মত কোন একটি সুরা রচনা কর। কেহ কেহ সর্বনামটি মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দিকে ফিরিয়েছেন। অর্থাৎ তার মত কোন নিরক্ষর লোক এরূপ হতেই পারেনা যে, লিখা-পড়া কিছু না জেনেও এমন বাণী রচনা করতে পারে যার মত বাণী কারও দ্বারা রচিত হতে পারেনা । কিন্তু প্রথম মতটিই সঠিক । মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), ইবৃন আব্বাস (রাঃ), ইব্‌ন উমার রোঃ), ইব্ন মাসউদ (রহঃ), হাসান বাসরী (রহঃ) এবং অধিকাংশ চিন্তাবিদের এটাই মত। ইমাম ইব্‌ন জারীর তাবারী (রেহঃ), যামাখৃশারী (রহঃ) এবং ইমাম রাযীও (রহঃ) এই মত পছন্দ করেছেন । এটিকে প্রাধান্য দেয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমটি এই যে, এতে সবারই প্রতি চ্যালেঞ্চ রয়েছে। একত্রিত করেও এবং পৃথক পৃথক করেও, সে নিরক্ষরই হোক বা আহলে কিতাব ও শিক্ষিত লোকই হোক, এতে এই মুজিযার পূর্ণতা রয়েছে এবং শুধুমাত্র অশিক্ষিত লোকদেরকে অপারগ করা অপেক্ষা এতে বেশি গুরুত্ব এসেছে । আবার দশটি সুরা আনতে বলা এবং ওটা আনতে না পারার ভবিষ্যদ্বাণী করাও এটাই প্রমাণ করছে যে, এর ভাবার কুরআনই হবে, রাসুলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তি নয়। সুতরাং এই সাধারণ ঘোষণা, যা বার বার করা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে এই ভবিষ্যদ্বাণীও করা হয়েছে যে, এরা এর উপর সক্ষম নয়। এ ঘোষণা একবার মান্কায় করা হয়েছে এবং পরে মাদীনায়ও এর পুনরাবৃত্তি হয়েছে । বিশেষ করে এসব লোক, যাদের মাতৃভাষা আরাবী ছিল এবং নিজেদের বাকপট্রুতা ও বাগীতার জন্য গর্ববোধ করত তারা সবাই এর মুকাবিলা করতে অসমর্থ হয়েছিল । তারা পূর্ণ কুরআনের উত্তর দিতে পারেনি ।' দশটি সুরাও নয়, এমনকি

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।