[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৬৫ পারা ১ কারণ আল্লাহ তার মুখমন্ডল তোমাদের মুখমন্ডলের দিকে ফিরিয়ে রেখেছেন, যতক্ষণ না তার গোলাম/বান্দারা তার থেকে মুখ ফিরিয়ে না নেয়। অতএব যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা এদিক ওদিক তাকাবেনা । আমি তোমাদেরকে আরও নির্দেশ দিচ্ছি সিয়াম পালন করার । এর উদাহরণ হল এমন যে, একদল লোকের মাঝে এক লোকের কাছে একটি কাপড়ের টুকরায় মৃগ- নাভীর সুগন্ধি লাগানো ছিল, ফলে এ দলের সবাই সুগন্ধির স্রাণ পাচ্ছিল। অবশ্যই আল্লাহর কাছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ মৃগ-নাভীর সুগন্ধির চেয়ে উত্তম। আমি তোমাদেরকে আরও নির্দেশ দিচ্ছি যাকাত প্রদান করতে । এর উদাহরণ হল এ ব্যক্তির মত যে শত্রুর হাতে বন্দী হয়েছে, অতঃপর তার হাত দু'টি তার ঘাড়ের সাথে বেঁধে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে । সে তাদেরকে বলল 8 আমি কি তোমাদেরকে এর পরিবর্তে মুক্তি-পণ দিতে পারি? সে তার মুক্তি-পণ বাবদ ছোট-বড় সবকিছু দিতে থাকল যতক্ষণ না তারা তাকে ছেড়ে দিল। আমি তোমাদেরকে আরও নির্দেশ দিচ্ছি যে, সব সময় আল্লাহকে স্মরণ করবে । এর ফায়দা হল এ ব্যক্তির ন্যায় যাকে তার শক্র বিরামহীনভাবে পিছু ধাওয়া করছে, অবশেষে সে একটি পরিত্যক্ত দুর্গে আশ্রয় নিল। বান্দা যখন আল্লাহকে স্মরণে রাখে তখন সে সবচেয়ে উত্তম আশ্রয়প্রাপ্ত হয়। অতঃপর হারিস (রোঃ) রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে আরও বর্ণনা করেন £ আমিও তোমাদেরকে পাঁচটি বিষয়ের নাসিহাত করছি। তোমরা সবাই মিলে জামা“আতবদ্ধ হয়ে থাকবে, তোমাদের নেতাদের কথা শুনবে এবং মান্য করবে, হিজরাত করবে এবং আল্লাহর উদ্দেশে জিহাদ করবে । যে এক হাত পরিমানও জামা'আত থেকে দূরে সরে যাবে সে যেন ইসলামী জামা “আতের বন্ধন থেকে সরে গেল, যতক্ষণ না সে জামা'আতের সাথে আবার মিলিত হল। যে জাহিলিয়াতের কোন বাক্য উচ্চারণ করল সে তাদের অন্তর্ভুক্ত হবে, যাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবীগণ (রাঃ) বললেন ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! যদি তারা যাকাত প্রদান করে এবং সিয়াম পালন করে তবুও? তিনি বললেন £ যদিও তারা সালাত কায়েম করে, সিয়াম পালন করে এবং নিজেদেরকে মুসলিম বলে দাবী করে। সুতরাং মুসলিমদেরকে তাদের নামে ডাকবে যেমনটি আল্লাহ বলেন £ “মুসলিম - আল্লাহয় বিশ্বাসী বান্দা । (আহমাদ ৪/১৩০) এ হাদীসটি হাসান। এই আয়াতের মধ্যেও এটাই বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাদেরকে আহার্য দিচ্ছেন। সুতরাং তারই ইবাদাত কর। তার সঙ্গে কেহকেও অংশীদার করনা । এ আয়াত

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।