[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ১৬৪ পারা ১ বান্দার উপরে আল্লাহর হক কি তা কি তুমি জান? (তা হচ্ছে এই যে,) তার ইবাদাত করবে এবং তার ইবাদাতে অন্য কেহকেও অংশীদার করবেনা |”? (ফাতহুল বারী ১৩/৩৫৯, মুসলিম ১/৫৯)অন্য একটি হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ “তোমাদের মধ্যে যেন কেহ এ কথা না বলে যে, যা আল্লাহ একা চান ও অমুক চায় ।” বরং যেন এই কথা বলে যে, যা কিছু আল্লাহ একাই চান অতঃপর অমুক চায় । (আহমাদ ৫/৩৮৪, ৩৯৪, ৩৯৮) এ বিষয়ের হাদীসসমূহ ইমাম আহমাদ (রেহঃ) হারিশ আল আসআরী (রোঃ) থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ইয়াহইয়া ইব্ন যাকারিয়াকে (আঃ) পাচটি বিষয় বাস্তবায়িত করার আদেশ দেন এবং বানী ইসরাঈলকেও তা পালন করার জন্য তাগাদা দিতে আদেশ করেন। কিন্তু ইয়াহইয়া (আঃ) সেই আদেশ পালন করতে একটু দেরী করেন। ঈসা (আঃ) ইয়াহইয়াকে (আঃ) বলেন £ আপনাকে এবং বানী ইসরাঈলকে পাঁচটি বিষয় পালন করার জন্য আল্লাহ আদেশ করেছিলেন, সুতরাং হয় আপনি তাদের আদেশ করুন, না হয় আমিই সেই আদেশ পালন করছি। ইয়াহইয়া (আঃ) বললেন ঃ হে আমার ভাই! আপনি যদি আমার আগে তা পালন করেন তাহলে আমি আশংকা করছি যে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন অথবা আমার পায়ের নিচের মাটি ধ্বসে যাবে । অতঃপর ইয়াহইয়া (আঃ) বানী ইসরাঈলকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন, যতক্ষণ না মাসজিদ কানায় কানায় পূর্ণ হল। তিনি মাসজিদের বারান্দায় এসে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন ৪ আল্লাহ আমাকে পাঁচটি বিষয় বাস্তবায়নের আদেশ করেছেন এবং তোমাদেরকেও তা পালন করতে বলার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথমটি হল একমাত্র আল্লাহর ইবাদাত করবে এবং তার সাথে কেহকে শরীক করবেনা । এর উদাহরণ হল, যেমন কোন এক লোক তার নিজ উপার্জিত অর্থ দ্বারা একটি গোলাম ক্রয় করল, গোলামটি তার মালিকের জন্য কাজ করতে শুরু করল, কিন্তু পরিশ্রমের ফসল অন্য লোককে দিয়ে দিল। তোমাদের মধ্যে এমন কেহ আছে কি যে তার গোলামের এরূপ কাজকে সমর্থন করবে? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনিই তোমাদের আহার যোগান দিচ্ছেন। অতএব তারই ইবাদাত কর এবং তার সাথে কোন কিছুকে

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।