(0017191715 সুরা ২৪ বাকারাহ ১৬১ পারা ১ “যার মধ্যে তিনটি অভ্যাস আছে সে নিশ্চিত মুনাফিক। আর যার মধ্যে ওর একটি আছে তার মধ্যে নিফাকের একটি অভ্যাস আছে যে পর্যন্ত নাসেতা পরিত্যাগ করে। (তিনটি অভ্যাস হচ্ছে কথা বলার সময় মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা এবং গচ্ছিত দ্রব্য আত্মসাৎ করা)। (ফাতহুল বারী ১/১১১, মুসলিম ১/৭৮) এর দ্বারা সাব্যস্ত হল যে, কখনও কখনও মানুষের মধ্যে নিফাকের কিছু অংশ থাকে তা কার্য সম্বন্ধীয়ই হোক অথবা বিশ্বাস সম্বন্ধীয়ই হোক। যেমন আয়াত ও হাদীস দ্বারা জানা গেল। মুসনাদ আহমাদে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ 'অন্তর চার প্রকার £ (১) সেই পরিষ্কার অন্তর যা উজ্ভ্বল প্রদীপের মত ঝলমল করে। (২) এ অন্তর যা পর্দায় ঢাকা থাকে । (৩) উল্টো অন্তর এবং (৪) মিশ্রিত অন্তর। প্রথমটি হচ্ছে মুমিনের অন্তর যা পূর্ণভাবে উজ্ভ্বল। দ্বিতীয়টা কাফিরের অন্তর যার উপর পর্দা পড়ে রয়েছে। তৃতীয়টা খাটি মুনাফিকের অন্তর যা জেনে শুনে অস্বীকার করে এবং চতুর্থটা হচ্ছে মুনাফিকের অন্তর যার মধ্যে ঈমান ও নিফাক এ দুটোর সংমিশ্রণ রয়েছে। ঈমানের দৃষ্টান্ত সেই সবুজ উদ্ভিদের মত যা নির্মল পানি দ্বারা বেড়ে ওঠে । নিফাকের উপমা এ ফৌড়ার ন্যায় যার মধ্যে রক্ত ও পুঁজ বাড়তে থাকে । এখন যে জিনিসের মূল বেড়ে যায়, তার প্রভাব অন্যের উপর পড়ে থাকে । এই হাদীসটি সনদ হিসাবে খুবই মযবৃত । (আহমাদ ৩/১৭) ইব্ন আব্বাস (রাঃ) বলেন £ “আল্লাহ ইচ্ছা করলে তাদের কান ও চক্ষু ধ্বংস করে দিবেন" এর ভাবার্থ এই যে, তারা যখন সত্যকে জেনে ছেড়ে দিয়েছে তাহলে তাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তা“আলা প্রত্যেক জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান । অর্থাৎ তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন। ইব্ন আব্বাস রোঃ) আরও বলেন ঃ কেহকে শাস্তি দেয়া কিংবা ক্ষমা করা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছাধীন। (ইব্ন আবী হাতিম ১/৭৬) ইব্ন জারীর (েহঃ) বলেন ৪ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মুনাফিকদের সাবধান করার জন্য এখানে জানিয়ে দিচ্ছেন যে, মুনাফিকসহ সবকিছুই তার করায়তে রয়েছে । যার কাছ থেকে খুশি তার শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তি তিনি ছিনিয়ে নিতে পারেন, এতে বাধা দেয়ার ক্ষমতা কারও নেই। (তাবারী ১/৩৬১) ই 8 »প কেত এক 19৫ রর রণ
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।