(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৫৭ পারা ১ * লা টি এত্ত রি পাপা রে 852 ॥ পাপা পর পা 5455৩ 525 ১:১|। 9: ০১৯১9 ১১৮92 ১১১৪] ৮৪১৯ ৬৩ ১১ তোমার নিকট কি পৌছেছে সৈন্য বাহিনীর বৃতাত্ত ফির 'আউন ও ছামুদের? তবুও কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত, এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন। (সূরা বুরূজ, ৮৫ £ ১৭-২০) বিদ্যুতের চক্ষুকে কেড়ে নেয়ার অর্থ হচ্ছে তার শক্তি ও কাঠিন্য এবং এ মুনাফিকদের দৃষ্টিশক্তিতে দুর্বলতার অর্থ হচ্ছে তাদের ঈমানের দুর্বলতা । ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন ৪ “এর ভাবার্থ এই যে, যখন ইসলামের বিজয় সাধিত হয়, তখন তাদের মনে কিছুটা স্থিরতা আসে, কিন্তু যখনই ওর বিপরীত পরিলক্ষিত হয় তখনই তারা কুফরীর দিকে ফিরে যায়। (তাবারী ১/৩৪৯) যেমন আল্লাহ তা'আলা বলেন ঃ ১4800254095 ৮৮৮ পুলঞ্জো ০০ ০৭৫০ মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহর ইবাদাত করে দ্িধার সাথে; তার মঙ্গল হলে তাতে তার চি এ্রশস্ত হয় এবং কোন বিপর্যয় ঘটলে সে তার পুর্বাবস্থায় ফিরে যায় । (সূরা হাজ্জ, ২২ ৪ ১১) ইবন আব্বাস (রাঃ) বলেন যে, তাদের আলোতে চলার অর্থ হচ্ছে সত্যকে জেনে ইসলামের কালেমা পাঠ করা এবং অন্ধকারে থেমে যাওয়ার অর্থ হচ্ছে কুফরীর দিকে ফিরে যাওয়া । (তাবারী ১/৩৪৬) আরও বহু মুফাস্সিরের এটাই মত, আর সবচেয়ে বেশি সঠিক ও স্পষ্টও হচ্ছে এটাই। আল্লাহ তা“আলাই সবচেয়ে ভাল জানেন। (ইব্ন আবী হাতিম ১/৭৫) কিয়ামাত দিবসেও তাদের এই অবস্থা হবে যে, যখন লোকদেরকে তাদের ঈমানের পরিমাপ অনুযায়ী আলো দেয়া হবে, কেহ পাবে বহু মাইল পর্যন্ত, কেহ কেহ তারও বেশী, কেহ তার চেয়ে কম, এমনকি শেষ পর্যন্ত কেহ এতটুকু আলো পাবে যে, কখনও আলোকিত হবে এবং কখনও অন্ধকার । কিছু লোক এমনও হবে যে, তারা একটু দূরে গিয়েই থেমে যাবে, আবার কিছু দূর পর্যন্ত আলো পাবে, আবার নিভে যাবে । আবার কতকগুলো লোক এমন দুর্ভাগাও হবে যে, তাদের আলো সম্পূর্ণ রূপে নিভে যাবে। এরাই হবে পূর্ণ মুনাফিক, যাদের সম্পর্কে আল্লাহ তাআলার ফরমান রয়েছে £
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।