(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৪২ পারা ১ অবশ্যই যে সব লোক ঈমান এনেছে, এই সূরা তাদের ঈমানকে বরধিত করেছে এবং তারাই আনন্দ লাভ করছে । আর যাদের অন্তরসমূহে রোগ রয়েছে, এই সূরা তাদের মধ্যে তাদের কলুষতার সাথে আরও কলুষতা বর্ধিত করেছে। (সুরা তাওবাহ, ৯ ৪ ১২৪-১২৫) অর্থাৎ তাদের পাপ ও গুমরাহী আরও বেড়ে যায় এবং এই প্রতিদান তাদের কাজের সঙ্গে সম্পূর্ণ সামঞ্তস্যপূর্ণ। এই তাফসীরই উত্তম । এই ফরমানও ঠিক এরই মত ঃ হি পক 2455 26৩ এ4৯-০৯$ চে ও যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুভাকী হওয়ার শক্তি দান করেন। (সুরা মুহাম্মাদ, ৪৭ 8 ১৭) কারীগণ ইয়াকযিবৃুনকে ইউকায্যিবূনা -ও পড়েছেন । মুনাফিকদের মধ্যে এই বদ অভ্যাস ছিল যে, তারা মিথ্যা কথাও বলত এবং অবিশ্বাসও করত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকদেরকে চেনা সত্তেও তাদেরকে হত্যা করেননি। এর কারণ এই যে, সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উমারকে রোঃ) বলেন ঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গীগণকে হত্যা করে থাকেন এ চর্চা হওয়াটা আমি আদৌ পছন্দ করিনা ।” চৌদ্দজন প্রধান ও কুখ্যাত লোকের “নিফাক' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম নিশ্চিত রূপেই জানতেন। এসব কলুষিত লোক তারাই ছিল যারা তাবুকের যুদ্ধে পরস্পরের সুপরিকল্পিত পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে প্রতারণা করবেই। তারা তাকে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্র এটেছিল যে, রাতের দুর্ভেদ্য অন্ধকারে যখন তিনি অমুক খাদের নিকটবর্তা হবেন তখন তার উদ্্রিকে তারা তাড়া করবে। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম খাদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তা'আলা স্বীয় নাবীকে ওয়াহীর মাধ্যমে এই মারাত্মক জঘন্য কপটতার কথা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম হুজাইফাকে (রাঃ) ডেকে এ ঘটনার সংবাদ দেন, এমন কি এক এক করে এ কপটদের নাম পর্যন্তও তিনি বলে দেন। তথাপি তিনি উপরোক্ত কারণে তাদেরকে হত্যা করার নির্দেশ জারী করলেননা। এরা ছাড়া অন্যান্য মুনাফিকদের নাম তার জানা ছিলনা । আল্লাহ তাআলা বলেন £
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।