[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সূরা ২ ঃ বাকারাহ ১৩৯ পারা ১ আউসের মিত্র। অল্প কিছু ইয়াহুদী ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন । ইসলামের প্রাথমিক পর্যায়ে মাদীনায় কোন মুনাফিকের উপস্থিতি ছিলনা । কারণ তখন মুসলিমগণ এতখানি শক্তিশালী ছিলনা যে, কাফিরদের মনে কোন ভয়- ভীতি সৃষ্টি হতে পারে। বদরের যুদ্ধে আল্লাহ তা'আলা যখন ইসলাম ও এর অনুসারীদের বিজয় দান করেন তখন মাদীনার এক নেতা ছিল আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল। আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল খাযরাজ গোত্রের লোক হলেও আউস ও খাযরাজ উভয় দলের লোকই তাকে খুব সম্মান করত। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে বাদশাহ বলে ঘোষণা দেয়ার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । এমতাবস্থায় আকস্মিকভাবে এই গোত্রের মন ইসলামের প্রতি আকৃষ্ট হল। ফলে তার বাদশাহ হওয়ার আশার গুড়ে বালি পড়ল। এই দুঃখ, পরিতাপতো তার অন্তরে ছিলই, এদিকে ইসলামের অপ্রত্যাশিত ক্রমোন্নতি, আর ওদিকে যুদ্ধের উপর্যুপরি বিজয় দুন্দুভি তাকে একেবারে পাগল প্রায় করে তুললো । এখন সে চিন্তা করল যে, এমনিতে কাজ হবেনা । অতএব সে বট করে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নিল এবং অন্তরে কাফির থাকার সিদ্ধান্ত নিয়ে ফেললো । দলের যে কিছু লোক তার অধীনে ছিল তাদেরকেও সে এই গোপন পন্থা বাতলে দিল এবং এভাবেই মাদীনা ও তার আশে পাশে কপটাচারীদের একটি দল রাতারাতি কায়েম হয়ে গেল । আল্লাহর ফযলে এই কপটদের মধ্যে মাক্কার মুহাজিরদের একজনও ছিলেননা । আর থাকবেনই বা কেন? এই সম্মানিত ব্যক্তিবর্গ তো নিজেদের পরিবার-পরিজন, আত্রীয়-স্বজন ও ধন-সম্পদ সবকিছু আল্লাহর রাহে উৎসর্গ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এসেছিলেন! আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন। ২৪৮ নং আয়াতের তাফসীর মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (রহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, এই কপটচারীরা আউস ও খাযরাজ গোত্রভুক্ত ছিল এবং কতক ইয়াহুদীও তাদের দলে ছিল। এই আয়াতে আউস ও খাযরাজ গোত্রদ্বয়ের কপটতার বর্ণনা রয়েছে। (তোবারী ১/২৬৯) আবুল আলীয়া (রহঃ) হাসান বাসরী (রহঃ), কাতাদাহ রেহঃ) এবং সুদ্দী (রহঃ) এটাই বর্ণনা করেছেন। বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কপটাচারীদের অনেকগুলো বদ অভ্যাসের বর্ণনা দিয়েছেন, যেন মুসলিমেরা তাদের বাহ্যিক অবস্থা দেখে প্রতারিত না হয় এবং তাদেরকে মুসলিম মনে করে অসতর্ক না থাকে, নচেৎ একটা বিরাট হাঙ্গামা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে । এটা

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।