[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১৩৬ পারা ১ “মু'মিন যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায়। যদি সে পাপকাজ হতে ফিরে আসে ও বিরত হয় তাহলে এ দাগটি আপনি সরে যায় এবং তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি সে পাপ করতেই থাকে তাহলে সেই পাপও ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার সমস্ত অন্তরকে ছেয়ে ফেলে ।' এটাই সেই মরিচা যার বর্ণনা নিম্নের আয়াতে রয়েছে ঃ ০৮৮৪৩1%৪ ৮০৯৪০ 00 0 ১৫ না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকমের্র ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে। সুরা মুতাফৃফিফীন, ৮৩ ৪ ১৪) (সুনান নাসাঈ ৬/৫০৯, তিরমিযী ৯/২৫৪, ইব্‌ন মাজাহ ২/১৪১৮) ইমাম তিরমিযী (রহঃ) এ হাদীসটিকে হাসান সহীহ বলে আখ্যায়িত করেছেন। তাহলে জানা গেল যে, পাপের প্রাচুর্য অন্তরের উপর পর্দা ফেলে দেয় এবং এর পরে আল্লাহর মোহর হয়ে যায়। একেই বলে খাত্ম এবং তবা'। এরূপ অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করার ও কুফর বের হওয়ার আর কোন পথ থাকেনা । এই মোহরের বর্ণনাই এই আলোচ্য আয়াতে করা হয়েছে। 'গিসাওয়াতু' কী এটা আমাদের চোখের দেখা যে, যখন কোন জিনিসের মুখে মোহর লাগিয়ে দেয়া হয়, তখন যে পর্যন্ত মোহর ভেঙ্গে না যায় সে পর্যন্ত তার ভিতর কিছু যেতেও পারেনা এবং তা থেকে কিছু বেরও হতে পারেনা । এ রকমই কাফিরদের অন্তরে ও কানে আল্লাহর মোহর লেগে গেছে, সেই মোহর সরে না যাওয়া পর্যন্ত তার ভিতরে হিদায়াত প্রবেশ করতে পারবেনা এবং তা থেকে কুফরও বেরিয়ে আসতে পারবেনা । কারণ তাদের অন্তর সীল করে দেয়া হয়েছে; শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিকে দুর্বল করে দেয়া হয়েছে। এর তাফসীরে সুদ্দী রেহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) এবং ইব্‌ন মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এর অর্থ হল তারা না বুঝতে পারে, আর না শুনতে পায়। আল্লাহ তা'আলা আরও বলেন যে, তাদের দৃষ্টির উপর একটি আবরণ এটে দেয়া হয়েছে, ফলে তারা দেখতে পায়না। টা 22449 সএ জাপা এ পি

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।