(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১৩৫ পারা ১ বুঝতেও পারছেনা! (ইব্ন আবী হাতিম ১/৪৪) মুজাহিদ (রহঃ) বলেন ঃ “পাপ মানুষের অন্তরে চেপে বসে এবং তাকে চারদিক থেকে ঘিরে নেয়। এটাই হচ্ছে মোহর। অন্তর ও কানের জন্য প্রচলিত অর্থে মোহর । (ইব্ন আবী হাতিম ১/৪৪) মুজাহিদ (রহঃ) তার হাতটি দেখিয়ে বলেন ৪ “অন্তর হচ্ছে হাতের তালুর মত। বান্দার পাপের কারণে তা বন্ধ হয়ে যায়। বান্দা একটা পাপ করলে তখন তার কনিষ্ঠ আঙ্গুলটি বন্ধ হয়ে যায়। যখন দু'টি পাপ করল তখন তার দ্বিতীয় আঙ্গুলও বন্ধ হয়ে যায়। এভাবে সমস্ত আঙ্গুল বন্ধ হয়ে যায়। এখন মুষ্টি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবং ওর ভিতর কোন কিছু প্রবেশ করতে পারবেনা । এভাবেই নিরন্তর পাপের ফলে অন্তরের উপর কালো পর্দা পড়ে যায় এবং মোহর লেগে যায়। তখন আর সত্য তার মধ্যে ক্রিয়াশীল হয়না । (তাবারী ১/২৫৮) ইমাম কুরতুবী রেহঃ) বলেন ৪ উম্মাতের ইজমা আছে যে, মহান আল্লাহ মোহর করাকেও নিজের একটি বিশেষ গুণ রূপে বর্ণনা করেছেন যে, মোহর কাফিরদের কুফরীর প্রতিদান স্বরূপ হয়ে থাকে । যেমন তিনি বলেন £ 7৯১৬৩ ৮০60: বরং তাদের অবিশ্বাস হেতু আল্লাহ ওদের অন্তরে যোহর এঁটে দিয়েছেন ॥ (সুরা নিসা, ৪ $ ১৫৫) (কুরতুবী ১/১৮৭) হাদীসেও আছে যে, আল্লাহ তা'আলা অন্তরকে পরিবর্তন করে থাকেন। প্রার্থনায় আছে ঃ ৯ এক ও ০ ঠা ন্যা িএ “হে অন্তরের পরিবর্তন আনয়নকারী! আমাদের অন্তরকে দীনের উপর অটল রাখুন ।” হুজাইফা (রাঃ) হতে ফিতনার অধ্যায়ে একটি সহীহ হাদীস বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ 'অন্তরের মধ্যে ফিতনা এমনভাবে উপস্থিত হয় যেমন ছেঁড়া মাদুরের একটা খড়কুটা। যে অন্তর তা গ্রহণ করে নেয় তাতে একটা কালো দাগ পড়ে যায় এবং যে অন্তরের মধ্যে এই ফিতনা ক্রিয়াশীল হয়না তাতে একটা সাদা দাগ পড়ে যায়, আর সেই শুভ্রতা বাড়তে বাড়তে সম্পূর্ণ সাদা হয়ে গিয়ে সমস্ত অন্তরকে আলোকে উদ্ভাসিত করে দেয়। অতঃপর ফিতনা এই অন্তরের কোন ক্ষতি করতে পারেনা । পক্ষান্তরে, অন্য অন্তরে কৃষ্ণতা ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং শেষে সমস্ত অন্ত রকে কালিমাময় করে দেয়। তখন তা উল্টানো কলসের মত হয়ে যায়, ভাল কথাও তার ভাল লাগেনা এবং মন্দ কথাও খারাপ লাগেনা ।' মুসলিম ১/১২৮) ইমাম ইব্ন জারীরের (রহঃ) ফাইসালা এই যে, সহীহ হাদীসে এসেছে ৪
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।