[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 1
/ ৭১১
📝 লেখা 📖 পিডিএফ

(0017191715 সুরা ২ ৪ বাকারাহ ১২৮ পারা ১ প্রদান করেছি তা হতে দান করে পরিবার লা থাকে। ০১০৭ ৮৫--১০ “ইকামাতে সালাত" এর অর্থ ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন ৪ “তারা ফার্য সালাত আদায় করে, রুকু সাজদাহ, তিলাওয়াত, নম্রতা এবং মনযোগ প্রতিষ্ঠিত করে । (তাবারী ১/২৪১) কাতাদাহ (রহঃ) বলেন যে, সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের সময়ের প্রতি লক্ষ্য রাখা, ভালভাবে উযু করা এবং রুকু" ও সাজদাহ যথাযথভাবে আদায় করা। (ইবন আবী হাতিম ১/৩৭) মুকাতিল (রহঃ) বলেন যে, সময়ের হিফাযাত করা, পূর্ণ পবিত্রতা অর্জন করা, “রুকু ও সাজদাহ ধীর-স্থিরভাবে আদায় করা, ভালভাবে কুরআন পাঠ করা, আত্তাহিয়্যাতু এবং দুরূদ পাঠ করার নাম হচ্ছে ইকামাতে সালাত । (ইবন আবী হাতিম ১/৩৭) ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন £ ১2৫ (১87) ৮৯০ এর অর্থ হচ্ছে যাকাত আদায় করা । (তাবারী ১/২৪৩) ইব্‌ন আববাস (রাঃ), ইব্‌ন মাসউদ (রাঃ) এবং আরও কয়েকজন সাহাবী (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে মানুষের তার সন্তান সন্ততিকে পানাহার করানো । এটা যাকাতের হুকুমের পূর্বেকার আয়াত । যাহ্হাক (রহঃ) বলেন যে, সুরা বারা'আতে যাকাতের যে সাতটি আয়াত আছে তা অবতীর্ণ হওয়ার পূর্বে এই নির্দেশ ছিল যে, বান্দা যেন নিজ সাধ্য অনুসারে কমবেশী কিছু দান করতে থাকে । কাতাদাহ (রহঃ) বলেন £ “এই মাল তোমাদের নিকট আল্লাহর আমানাত, অতি সত্ব্রই এটা তোমাদের থেকে পৃথক হয়ে যাবে । সুতরাং ইহলৌকিক জীবনে তা থেকে আল্লাহর পথে ব্যয় কর ।” কুরআনুল হাকীমের অধিকাংশ জায়গায় সালাত ও মাল খরচ করার বর্ণনা মিলিতভাবে এসেছে । এ জন্য সালাত হচ্ছে আল্লাহর হক এবং তার ইবাদাত, যা তার একাত্মবাদ, প্রশংসা, শ্রেষ্ঠত্ব, তার দিকে প্রত্যাবর্তন, তার উপর ভরসা এবং তীর কাছে প্রার্থনা করার নাম। আর খরচ করা হচ্ছে সৃষ্ট জীবের প্রতি অনুগ্ধহ করা, যার দ্বারা তাদের উপকার হয়। এর সবচেয়ে বেশি হকদার হচ্ছে তার পরিবার-পরিজন, আত্রীয়-স্বজন এবং দাসদাসী। অতঃপর দূরের লোক এবং অপরিচিত ব্যক্তিরা তার হকদার । সুতরাং অবশ্য করণীয় সমস্ত ব্যয় ও ফার্য যাকাত এর অন্তর্ভুক্ত । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।