(0017191715 সুরা ২ ঃ বাকারাহ ১১৮ পারা ১ অর্থ না করে থাকেন তাহলে আমরাও কোন অর্থ করবনা, বরং বিশ্বাস করব যে, তা আল্লাহর নিকট থেকে এসেছে। (20 ১০৪35648126 আমরা ওতে বিশ্বাস করি, সমস্তই আমাদের রবের নিকট হতে সমাগত । (সুরা আলে ইমরান, ৩ ৪ ৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ সম্পর্কে কোন ব্যাখ্যা দান করেননি এবং আলেমদের মধ্যে এ ব্যাপারে অত্যধিক মতভেদ রয়েছে। যদি কারও কোন কথার দলীল জানা থাকে তাহলে ভাল কথা, সে তা মেনে নিবে। নতুবা মঙ্গল এই যে, এগুলি আল্লাহ তাআলার কথা তা বিশ্বাস করবে এবং এও বিশ্বাস করবে যে, এগুলির অর্থ অবশ্যই আছে, যা একমাত্র আল্লাহই জানেন, আমাদের নিকট তা প্রকাশ পায়নি । একক অক্ষরগুলি মুজিযা প্রকাশ করছে এবার আর একটি হিকমাত বর্ণনা করা হয়েছে। তা এই যে, এগুলি উল্লেখ করায় কুরআন মাজীদের একটি মুজিযা বা অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, যা আনয়ন করতে সমস্ত সৃষ্টজীব অপারগ হয়েছে। অক্ষরগুলি দৈনন্দিন ব্যবহৃত অক্ষর দ্বারা বিন্যস্ত হলেও তা সৃষ্টজীবের কথা হতে সম্পূর্ণ পৃথক। মুবার্বাদ (রহঃ) এবং মুহাক্কিক আলেমগণের একটি দল ফার্া রেহঃ) ও কাতরাব (রহঃ) হতেও এটাই বর্ণিত আছে। যামাখশারী (রহঃ) তাফসীরী কাশৃশীফের মধ্যে এ কথার সমর্থনে অনেক কিছু বলেছেন। শায়খ ইমাম আল্লামা আবু আব্বাস ইব্ন তাইমিয়াহ (রহঃ) এবং হাফিয মুজতাহিদ আবুল আজ্জীজ মিজ্জীও (রহঃ) ইমাম ইব্ন তাইমিয়ার বরাতে হিকমাতটি বর্ণনা করেছেন। যামাখশারী (রহঃ) বলেন যে, সমস্ত অক্ষর একত্রিতভাবে না আসার এটাই কারণ । তবে হ্যা, এ অক্ষরগুলিকে বার বার আনার কারণ হচ্ছে মুশরিকদের বার বার অপারগ ও লা-জবাব করে দেয়া, তাদেরকে ভয় প্রদর্শন করা। যেমনভাবে কুরআনুল হাকীমের মধ্যে অধিকাংশ কাহিনী ও ঘটনা কয়েকবার বর্ণনা করা হয়েছে এবং বার বার স্পষ্ট ভাষায় কুরআনের অনুরূপ কিতাব আনার ব্যাপারে তাদের অপারগতার বর্ণনা দেয়া হয়েছে।
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।