(0017191715 সুরা ২ 8 বাকারাহ ১১৬ পারা ১ কি? তখন তাদেরকে বলা হবে ঃ “তোমাদের ছেলেদের কুরআন পাঠের কারণে তোমাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে । অতঃপর তাদেরকে বলা হবে ৪ পড়ে যাও এবং ধীরে ধীরে জান্নাতের সোপানে আরোহণ কর।” সুতরাং তারা পড়তে থাকবে ও উচ্চ হতে উচ্চতর সোপানে আরোহণ করবে । সে ধীরে ধীরেই পাঠ করুক বা তাড়াতাড়ি পাঠ করুক ।' (আহমাদ ৫/৩৫২) সুনান ইব্ন মাজাহয় এ হাদীসটি আংশিকভাবে বর্ণিত আছে। (হাদীস নং ২/১২৪২) এর ইসনাদ হাসান এবং মুসলিমের শর্ত বিদ্যমান। এর বর্ণনাকারী ইব্ন মুহাজির হতে ইমাম মুসলিমও (রহঃ) বর্ণনা নিয়েছেন এবং ইমাম ইব্ন মুঈনও তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন। ইমাম নাসাঈর (রহঃ) মতে এতে কোন দোষ নেই । মুসনাদ আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “কুরআন পাঠ করতে থাক, কারণ তা তার পাঠকের জন্য কিয়ামাতের দিন সুপারিশ করবে । দু'টি জ্যোতির্ময় সুরা, সুরা বাকারাহ ও সুরা আলে ইমরান পড়তে থাক। এ দু'টি সুরা কিয়ামাতের দিন এমনভাবে আসবে যেমন দু'টি সামিয়ানা, দু'টি মেঘ খণ্ড অথবা পাখির দুটি বিরাট ঝাক। তাছাড়া সে তার পাঠকদের পক্ষ হতে আল্লাহ তা"আলার নিকট সুপারিশ করবে ।” পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন £ “সূরা বাকারাহ পাঠ করতে থাক; কেননা এর পাঠে বারাকাত আছে এবং তা বর্জন বা পরিত্যাগ করায় খুবই আফসোস রয়েছে। এর মুখস্ত করার শক্তি বাতিলপন্থীদের নেই।” সহীহ মুসলিমেও অনুরূপ হাদীস আছে। (আহমাদ ৫/২৪৯, মুসলিম ১/৫৫৩) মুসনাদ আহমাদের আর একটি হাদীসে আছে ঃ “কিয়ামাতের দিন কুরআন ও কুরআন পাঠকদের আহ্বান করা হবে । সূরা বাকারাহ ও সুরা আলে ইমরান অগ্বে অগ্ধে চলবে । মেঘমালা অথবা পাখির ঝাকের মত (চলতে থাকবে) এবং বিশ্ব-রবের নিকট সুপারিশ করবে। সহীহ মুসলিম ও জামে" তিরমিষীতেও এ হাদীসটি আছে। ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান গারীব বলেছেন। সহীহ বুখারী ও মুসলিমে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ সূরা দু'টি (রাতের সালাতে) এক রাক“'আতে পাঠ করতেন। (আহমাদ ৪/১৮৩, মুসলিম ১/৫৫৪, তিরমিযী ৮/১৯১) আল্লাহর নামে শুরু করছি, যিনি প01..2]1 42 পরম করুণাময় ও অতি দয়ালু। স্ইি৮1৩ £ ১। আলীফ-লাম-মীম।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।